যানজটের মূল নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের :শকু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৭:২৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, আমরা যানজটমুক্ত শহর রাখতে হলে সকলের প্রচেষ্টা দরকার। এর মধ্যে অন্যতম হলো প্রশাসনিক কর্মকর্তার কমিটমেন্ট। যানজটের মূল নিয়ন্ত্রনের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের।
আমরা হয়তো মাঝে মধ্যে তাদের সাহায্য করি। আপনারা জানেন রমজান মাসে আমরা খুব স্বস্তিতেই ছিলাম । কারণ ১০ লক্ষ টাকা দিয়েছিল। ভোলান্টিয়ার নামানো হয়েছিল। পরে আবার যেই লাউ সেটি কদু হয়ে গেছে । মাননীয় মেয়র মহোদয় অনেক বার পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের নিকট বলেছেন, বেতন সিটি কর্পোরেশন দিবে আমাদের ফোর্স দেন ।
নারায়ণগঞ্জ বাসীর দাবি রয়েছে যাতে আমরা একটা যানজট মুক্ত শহর পাই । সুন্দরভাবে যাতে চলাফেরা করতে পারি। কিছুক্ষণ আগে আমার বন্ধু ফোন দিয়ে বলল যে তার ছেলের উপর অটোরিক্সা উঠে গেছে। অটোরিক্সা এটি আমাদের ঘুম হারাম করে দিয়েছে। আপনারা ট্রাক ,বাস যাকেই দোষ দেন আমি মনে করি এই অটোরিক্সা বন্ধ করলে আমি মনে করি যানজটমুক্ত শহর পাওয়া যাবে ।
এখন এই ইজিবাইক সবচেয়ে বেশি পাড়ামহল্লায় ব্যবহার করছে । প্রশাসন যদি আরেকটু ভালভাবে দায়িত্ব পালন করে পাশাপাশি যারা সকলের প্রচেষ্টায়, যারা কমিটমেন্ট করেন যদি শ্রদ্ধা থাকে আমি মনে করি সুন্দর একটা শহর দেওয়া সম্ভব হবে । আরেকটা বিষয় যেটা হচ্ছে সচেতনতা এখন আপনি ইচ্ছা করলে ভবন আপনি ভাঙতে পারবেন না রাস্তাটাকে বড় করতে পারছেন না।
বঙ্গবন্ধু সড়ক ইচ্ছা করলেই বড় করতে পারবেন না এটা কোনভাবেই সম্ভব না,তাহলে এর বিকল্প কি আর ট্রেন সার্ভিস যেটা আছে আমাদের শহরে ট্রেন সার্ভিসকে দোষ না দিয়ে এর সার্ভিসকে যদি আধুনিকরণ করা যায় এবং এসি সার্ভিস করা যায় বা ভাল সিস্টেম করে সার্ভিসটা দেওয়া যায় তখন মনে হয় গণপরিবহন থেকে ট্রেন সার্ভিসটা মানুষ বেছে নিবে। কারণ বিভিন্ন দেশে ট্রেন সার্ভিসটা খুব ভালভাবে মানুষ চড়ে থাকে।এমই/জেসি


