Logo
Logo
×

বিশেষ সংবাদ

ব্যাটারিচালিত অটো রিকশা থাকলে রাস্তা ফ্রি হবে না : জি.এম আরাফাত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৭:৪৬ পিএম

ব্যাটারিচালিত অটো রিকশা থাকলে রাস্তা ফ্রি হবে না : জি.এম আরাফাত
Swapno

 

মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, ট্রাফিক বিভাগে যারা কাজ করেন তারা আসলে হয়তো এখানে আরও ভালো বলতে পারতেন। দেওভোগ রাসেল পার্ক যেখান থেকে শুরু এখানে ট্রাফিক বিভাগ থেকে বা পুলিশ বিভাগ থেকে কমিউনিটি পুলিশ দিয়েছেন বা ৩ জন কন্সটাবল দিয়েছেন, একজন এস.আই পদমযর্দা অফিসার দিয়ে ঐখানে একটা চেকপোষ্ট এর মতো করেছেন।

 

যাতে অটোরিকশা শহরে ঢুকতে না পারে। কিন্তু এই নিতাইগঞ্জ থেকে চাষাঢ়া পর্যন্ত আমরা নারায়ণগঞ্জ এর রাস্তা যে যানজট মুক্ত চাচ্ছি কিন্তু ব্যাটারি চালিত অটো রিকশা থাকলে তো আর রাস্তা ফ্রি হবে না। আমাদের আগে লোক কতো ছিল, আর এখন কত? রাস্তায় হকার বসছে আর তারই সাথে হাজার হাজার মানুষ হাঁটছে তাহলে তো আর হবে না।

 

১নং রেলগেট থেকে বাস আসছে ছিরিয়াল ধরে বিভিন্ন কাউন্টারে থামাচ্ছে, তাদের এই থামানোর কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। তার মাঝে আবার কি করে যেই রোড দিয়ে যাবে সেই রোড দিয়ে আবার রিকশা,গাড়ি সব কিছু আসা-যাওয়া শুরু করে, তাহলে তো যানজট লাগবেই। তিনি আরও বলেন, ট্রাফিকরা তো মানুষ, তিন জন চার জন ট্রাফিক কি করে এতো যানজট নিরসন করবে। আমরা উন্নত আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি আমাদের কে আরও আধুনিক হতে হবে।

 

কিন্তু বর্তমানে প্রশাসন আগের থেকে অনেক আপডেট হয়েছে। আমরা চাই প্রশাসনিক ভাবে ২নং রেল গেট এলাকায়, চাষাঢ়া এলাকায়  যদি লোকবল বাড়িয়ে দেওয়া যায় তাহলে সমস্যা সমাধান হবে। এখানে এতো অল্প লোক দিয়ে ট্রাফিক বিভাগ চালানো যাবে না। তারই মধ্যে আমাদের এখানে রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন রয়েছে, তারই মাঝে হকার, আবার রয়েছে খেয়াঘাট। তাহলে ত যানজট হবেই। এখনতো আবার নদীতেও যানজট হয়। কয়দিন পর আবার নদী নিয়েও বসতে হবে। আমাদের এখন থেকে সেই ভাবেই ব্যবস্থা নিতে হবে।

 

এখন সরকার চেষ্টা করছে, পদ্মা সেতু হচ্ছে, বড় বড় প্রকল্প প্রজেক্ট হচ্ছে। সারা বাংলাদেশে মেসিক প্রকল্প হচ্ছে কিন্তু যানজট সব শেষ করে দিচ্ছে। সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলার  রাস্তা-ঘাট, কালবাট ব্রিজ সব কিছুই হচ্ছে, কিন্তু যানজটের কারণে আমাদের টাইম নষ্ট হচ্ছে, আমরা মুক্ত ভাবে নিশ্বাস নিতে পাচ্ছিনা। বাড়ি থেকে বের হয়ে পার্কে আসতে পারি না অটোর কারণে। আটো রিকশার ব্যপারটা হালকা ভাবে নিলে হবে না, অটো রিকশা যদি শহরে ঢুকতে না পারে তাহলে আমি মনে করি অনেক ভালো হবে। আমি মনে করি বাংলাদেশে এখন সবাই সব কিছু পারে, পুলিশও সব কিছু পারে, পুলিশ এখন বড় বড় কাজ করে। আমি মনে করি ট্রাফিক এর বিষয়টা যদি তারা মনোযোগ দিয়ে কাজ করে তাহলে সব কিছুই সম্ভব্য।

 

নারায়ণগঞ্জ আমাদের ঐতিজ্যবাহি জেলা, নারায়ণগঞ্জ এখন সারা জাতির কাছে সোনাম ও ধনী জেলা।  এখানে গার্মেন্টস শিল্পের মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে, জাতীয় রাজস্ব আয় হচ্ছে, সেখানে নারায়ণগঞ্জ কেনো এপথে থাকবে। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে চাষাঢ়া পর্যন্ত নাকি কিছু একটা হবে, সিটি কর্পোরেশন করবে আমি শুনেছি, ফালাইওভার যদি হয় তাহলে ভালো হবে।

 

আমাদের নারায়ণগঞ্জে আমরা কতটি লোক বাস করি, আমাদের এখানে নিশ্বাস নেওয়ার সুযোগ নেই। আমরা পার্কে গিয়ে নিশ্বাস নেই, এখানে মুন্সিগঞ্জ থেকে অনেক লোক আসে, আমাদের মাননীয় মেয়র ভালো একটা কাজ করেছেন উনি একটা পার্ক করে দিয়েছেন, মানুষ এখানে এসে নিশ্বাস নেন, আমি মনে করি আগামীতে সিটি কর্পোরেশন থেকে আরও ভালে কোন উদ্যোগ নেবেন। পুলিশ প্রশাসন থেকে আরও যদি ভালো কোন উদ্যোগ নেই ও আধুনিক করে তাহলে আমি মনে করি নারায়ণগঞ্জ থেকে আরও কিছু পরিবর্তন ঘটবে।এমই/জেসি        
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন