নিতাইগঞ্জে একলেনে ট্রাক রাখলে যানজট কমবে : ইব্রাহীম মোল্লা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৮:৪৯ পিএম
গম-চাল -আড়ৎদার মালিক সমিতি যুগ্ম সম্পাদক ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, আমি নিতাইগঞ্জের বাস্তব চিত্র তুলে ধরতে চাই। নিতাইগঞ্জ, ডাইলপট্টি, টানবাজার এটা হলো একটি ব্যবসায়ীক জোন। আমাদের নিতাইগঞ্জ ডাইলপট্টিতে এমন কোনো খাদ্য নেই যে না পাওয়া যায়।
এখান থেকে সারা বাংলাদেশে ৬০% খাদ্য আমরা এখান থেকে সাপ্লাই দিয়ে থাকি। আবার এই খাদ্য টা বাহিরে থেকে এনে আমরা এখানে প্রসেসিং করি। নিতাইগঞ্জে অনেক বার ট্রাক শৃঙ্খলাবদ্ধ ভাবে রাখার জন্য একটি লাইন করা হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে বলছে একটি লাইন করার জন্য, সেলিম ওসমান বলেছেন একটি লাইন করার জন্য। তো এখন একটি লাইন করতে দেওয়ার পরে দেখা যায় যে তিনটি লাইন হয়ে যায়। তারপর হলো এখান দিয়ে মুন্সিগঞ্জের যে লোকজন আছে প্রত্যেকটি লোকজন নিতাইগঞ্জ দিয়ে চলাচল করে।
নিতাইগঞ্জ মোড় এর মধ্যে একটি অটোস্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডে রাখা অটোগুলো অনেক বিরক্ত করে। আর কে দাস রোড, ডাইলপট্টির দিকে ঢুকতে এই রোডটি থেকে বের হতে হলে একটি মোচড় নিতে হয়, মোচড় নিয়ে আবার বাসমতি হোটেল এর দিক দিয়ে মোচড় নিতে গেলে আবার পিছনে আসতে হয়। তো পিছনে আসতে গেলে তখন ওই জায়গায়টায় যানজটের সৃষ্টি হয়। আর কে দাস রোডটি বরাবর যে আইলেন্ডটি আছে সেখানে যদি অল্প একটু আইলেন কেটে দেয়া যায়, আর যদি একবারে মোড় নেওয়া যায় কোনো মোচড় ছাড়া তাহলে হয়ত সেখানে যানজটটি একটু কমে আসবে।
তিনি বলেন, আর আমরা ব্যবসা করি ,আমরা ক্ষুদ্র শিল্প আমাদের এখানে এই নারায়ণগঞ্জটা ব্যবসায়িক ধনী জেলা হিসেবে পরিচিত হয়েছে। সরকার চাচ্ছে আমাদের সুবিধা দিতে আমরা ক্ষুদ্র শিল্প কিভাবে বেঁেচ থাকবো তা নিয়ে। এখন আমাদের শিল্পগুলো বাচিয়ে রাখা খুব কঠিন। যানজট ব্যবসায়ীদের আরো অনেক দুর্বল করে দিয়েছে। ২নং রেলগেইট থেকে করীম মার্কেট পর্যন্ত একাধারে সিরিয়ালি অটোরিক্সাগুলো রাখে মীর জুমলা রোড এটা কোনো বাজারের টেন্ডারের জায়গানা। কিন্তু সেটিও পুরোটা দখলবাজি করে এই বাজারটার রাস্তাটাকে ব্লক করে রেখেছে। আমি আপনাদের মাধ্যমে ও যুগের চিন্তার সবাইকে জানাতে চাই যে যানজট মুক্ত করতে হলে নারায়ণগঞ্জে দিকে সবার সুদৃষ্টি থাকতে হবে। তিনি আরো বলেন, ফুটপাতের হকাররা নারায়ণগঞ্জের ভোটার নয়। তারা সব বাহিরের ভোটার।
কিন্তু এই হকাররাই রাস্তার ড্রেনসহ মেইন রাস্তা দখল করে রাখে। মাঝে মাঝে নিজের কাছেও খারাপ লাগে যে আমরা রোড দিয়ে চলতাছি না অন্য কোনো কিছু দিয়ে চলতাছি । একটা রিক্সা নিয়েও যেতে পারিনা। সিরাজউদ্দৌলা রোডে নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে পুরা রোডটাই ব্লক করে রাখে। নিতাইগঞ্জের যানজট এটা মূল যানজট না। একটি করে ট্রাক এর লাইন অনুমতি যদি দেয়া হয় আর একটি করে ট্রাক যদি লোড করে বাহির হয়ে যায় তাহলে নিতাইগঞ্জের এই যানজট থাকবে না।এমই/জেসি


