ফুটপাত হকার মুক্ত করতে নাসিককে সকলকে সহযোগিতা করতে হবে : সেন্টু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:০২ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ এই শহর গড়ে উঠেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী থেকে। নারায়ণগঞ্জ শহর গড়ে উঠেছে ব্যবসা , ব্যবসায়ীদের, বনিকদের মাধ্যমে। এই নারায়ণগঞ্জ শহর পাটের ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল।
এই নারায়ণগঞ্জ শহরকে আবার আরেটি নামে বলা হয় সেটি হল ম্যানচেস্টার হিসেবে যেটা হল বস্ত্রকল। এই নারায়ণগঞ্জ শহরে নিতাইগঞ্জ, পাইকপাড়া, টানবাজার এই তিনটি এরিয়া তিনটা ব্যবসায় জন্য প্রসিদ্ধ আছে, এখনো আছে অতীতেও ছিল। যেরকম নিতাইগঞ্জ সেখানে সারা বাংলাদেশের যেটা আমরা আঞ্চলিক ভাষায় ‘রাখি মাল’ ব্যবসা বলি,। তেল মসলা এই নিতাইগঞ্জ থেকে সারা পূর্ববাংলায় বেশি সরবরাহ করা হত।
পাইকপাড়া এটা একটি প্রসিদ্ধ একটি এলাকা সারা বাংলার মানুষের বিস্কুট এখানে উৎপাদন হতো। টানবাজার সেই ব্রিটিশ আমল থেকে এখানে সেই তাঁতী সম্প্রাদায় সারা বাংলা থেকে এসে গয়না নৌকা নিয়ে এই টানবাজারের ঘাটে তারা নৌকা রাখতো এবং ব্যবসায়ীর থেকে সুতা নিয়ে যেত। নয়ামাটি হাতে সেলাই দিয়ে গেঞ্জী তৈরি হত। নয়ামাটি সর্বপ্রথম গেঞ্জির কারখানা হংস হল এর মালিক তিনি সেই ব্রিটিশ আমল থেকে সেই হংস হল হোসেয়ারী দিয়ে যাত্রা শুরু হয়। এই আজকের এই শহরের পরিধি অনেক বেড়েছে সেই ১৮৮৫ সালে প্রথম শ্রেণির পৌরসভা হয় নারায়ণগঞ্জ।
আজকের বির্বতনের মাধ্যমে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনর ঐকান্তিক প্রতিষ্ঠায় আমার শহর প্রশস্ত হয়েছে রাস্তা ঘাট প্রশস্তর হয়েছে, যা হওয়া উচিত তা তুলনায় নগণ্য। আধুনিক নারায়ণগঞ্জ শহরে মানবসৃষ্ট একটি যানজট তৈরি হচ্ছে। আমরা নিজেরাই আমরা আমাদের নারায়ণগঞ্জ শহরকে ধংস করছি এর জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের দাবি থাকবে, সিটি কর্পোরেশরেন কতৃপক্ষ নারায়ণগঞ্জ থেকে মানবসৃষ্ট যে যানজট সেটির অন্যতম কারণ জনগণ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না।
হকার সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য সিটি কর্পোরেশনে পূর্বে থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা যদি নারায়ণগঞ্জবাসী দলমত নির্বিশেষে তাদের কর্মকান্ডের সাথে আমরা যদি একাত্মতা প্রকাশ করি, আমার মনে হয় এই মানবসৃষ্ট সমস্যা যানজট আমরা সমাধান করতে পারবো।এমই/জেসি


