Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:১০ পিএম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালি
Swapno

গতকাল ছিল ৫ জুন, ২০২২ বিশ^ পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭তম অধিবেশনের প্লে¬নারি সেশনে বিশ্বের জনসাধারণকে পরিবেশ দূষণ ও এর ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সিদ্ধান্ত অনুসারে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছেঃ ‘‘Onley one Earth: Living sus-tainably in harmony with nature’’ যার ভাবার্থ হলো, ‘‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’’।

 

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। বিশ্ব পরিবেশ দিবস ২০২২ এর তাৎপর্য তুলে ধরে এ বছরও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে যথাযথ গুরুত্বের সাথে জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ পর্যন্ত র‌্যালি আয়োজিত হয় এবং র‌্যালি শেষে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত পরিস্কার পরিচ্ছন্নতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং শিশু কিশোর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবসের সকল অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ,

 

বিভিন্ন শিল্প কারখানার মালিক ও কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও, স্কাউটস, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেত্ববৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, জনাব মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সভাপত্বি করেন জনাব মোসাম্মৎ রহিমা আক্তার,

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং পরিবেশ আইন আরও দৃঢ়ভাবে প্রয়োগের তাগিদ প্রদান করেন। বিশেষ অতিথি জনাব মোঃ শফিউল ইসলাম পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সকল পুলিশি সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং সকলকে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন