যানজটের অন্যতম কারণ না’গঞ্জবাসীর সচেতনতার অভাব : শফিউদ্দিন প্রধান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:২৩ পিএম
নারায়ণগঞ্জ ট্রাক-ট্র্যাংকলরী-কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসিক সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, আমাদের সচেতনতার অভাব। নারায়নগঞ্জবাসীর সচেতনতার অভাব। আর রাজনৈতিকভাবে আমরা যদি একটা ভালো কাজের উদ্যেগ নেই তাহলে সে আইভীর লোক আরো একটা ভালো কাজের উদ্যোগ নিলে সে শামীম ওসমানের লোক এই কাজটা করতাছে।
এখন আর বিএনপি,আওয়ামী লীগ, জামায়াত ইসলামী নাই এই হলো আমাদের নারায়নগঞ্জে মূল অবক্ষয়। এটা কেউ মানুক আর না মানুক । এটা আমার চিন্তা চেতনা থেকে বললাম। দ্বিতীয় পয়েন্ট হলো আগে মরুব্বিরা বলতো, সুইজে কয় জায়রে। আমার এক ব্যবসায়ীক ভাই বলেছেন ট্রাক লাইন এক লাইন করে না কেন ? এক লাইন নিতাইগঞ্জে করে না কেন ?। আমি এক লাইন না আমি কোনো লাইনই করবো না। মাননীয় মেয়র আমি গত বছর করোনার মধ্যে একটা বাজেট করাইলাম আমার এক্সএনরে দিয়া , টার্মিনালটা প্রায় ৪-৫ ফুট নিচু হইয়া গেছে গা। তাই সমস্ত পঞ্চবটির পানি এখন আমার টার্মিনালে থাকে, তাই কোনো গাড়ি থাকতে পারেনা।
বাধ্য হইয়া রাস্তায় উঠাই আমরা গাড়ি। টার্মিনাল গিয়া আপনারা দেখবেন আহ্বান জানাইলাম সকলরে। সকলে এখানে আসেন বৃষ্টি হলে দেখবেন আমরা দুইটা মটর লাগাইছি ৪৫ হাজার টাকা কইরা কিন্না এটা মালিক ও শ্রমিক মিলে কিনেছি। বাজেট করাইলাম মেয়র বলছে মন্ডল পাড়া থেকে গাড়ি সরাও আমি তোমার টার্মিনাল ঠিক কইরা দিমু। আমি মেয়র কে বললাম আপা এটাকি ঠিক হলো। টার্মিনাল আপনি ঠিক করেন, গাড়ি সরবো কিন্তু আমরা সাকসেকফুল হইতে পারতেছিনা।
কেনো, আমি ২০০৫ এ কাউন্সিলার হইছি পৌরসভায় ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক হইছি ২০০৩ থেকে। এই দফায় দফায় বিএনপির আমল, আওয়ামী লীগের আমল, সেনাবাহিনীর আমল বহু আমল দেখছি মোটা মুটি ভাবে। এই যানজট নিয়া শুধু নিতাইগঞ্জ ? নিতাইগঞ্জ ? নিতাইগঞ্জ শুধু নিতাইগঞ্জ যানজট। আমি ডিসি অফিসে মিটিং করছি এসপি সাহেব ছিল ডিসি সাহেব ছিল ব্যবসায়ীরা ছিলেন আমরা ছিলাম ট্রাক মালিক সমিতির পক্ষ থাইকা বাস মালিক সমিতি ছিল দফায় দফায় বহু মিটিং হইছে বহু সিদ্ধান্ত নিছি শেষ অবধি মাননীয় সংসদ সদস্য ৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমান ২৮ লক্ষ টাকা দিছেন উনি নিজের ফান্ড থাইকা থেকে কমিউনিটি পুলিশকে ও আনসারসহ। আপনারা এটা দেখেছেন যথেষ্ট চেষ্টা করেছেন যে এখানে কিভাবে শৃঙ্খলা আনা যায়। সেটাও ব্যর্থ হয়েছেন।
আমার বর্তমান এসপি মহোদয় এই যে উনি আজকে মোস্তাফিজ সাহেব আসলে ভালো হইতো উনি সহ আমাদের কমিউনিটি পুলিশ উদ্বোধন করলাম। যথেষ্ট উদ্যেগ নিয়া উদ্ভোধন হইলো কমিউনিটি পুলিশ এখনো চলতেছে । দেখেন চেষ্টা প্রশাসন কম করে নাই মাননীয় এমপিরা কম করে নাই । মাননীয় ৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান উনি তার ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে ও বাসÑট্রাক মালিক সমিতির লোকজন শ্রমিক ইউনিয়নের লোকজন নিয়া চাষাড়া মোড় থেকে ধইরা আমরা কিন্তু যানজট নিরসন করছি। যানজট কিন্তু হয় নাই। তাহলে আমাদের সচেতনতার অভাব এখন। যখন নেতৃবৃন্দ নামে তখন কোনো কিচ্ছু থাকে না।
সব চাইতে বড় কথা যখন সেনা বাহিনীর ২ বছর ওয়ান এলিভেন গেল বা সেনাবাহিনী আসলো তখন তো কোনো যানজট হয় না। এখানে ঐ যে একটা কথা বলছি সুইজে কয় জায়রে ,আমি হইলাম লেবার আমার ট্রাকে আপনি মাল আনবেন, মাল কোথায় যাবে ঠিকানা আপনি দিছেন, আমি ঐখানে যাব। আমি ২০০৬ সাল থেকে শুরু করেছি এই পর্যন্ত অবধি আমি বলছি ট্রাক সমিতি থেকে আমি বলছি শ্রমিক ইউনিয়ন সমিতি থেকে বলছি দিনের বেলা ট্রাক ঢুকানো যাবেনা এই আইন পাশ করা হোক।
মাননীয় মেয়র কে বলছি ডিসি সাহেব কে বলছি আগের ডিসি সাহেবকে বলছি এসপি সাহেবকেও বলছি কিন্তু এই পযর্ন্ত আমরা বহুবার চেষ্টা করতেছি।আমার ট্রাকের উপরে ইতিমধ্যে আপনার শুনেছেন আমাদের এখানে যখন প্রথম নারায়নগঞ্জে ট্রাফিক এএসপি আসলো বশির সাহেব উনার সাথে আমাদের একটা সংগর্ষ বেজে গেল ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন বিশাল ঝামেলা। এখনো মামলাটা আছে। দুইটা মামলা হইছিলো এখনো আছে। কেনো হইছে ? আমাদের গাড়ি রেকার লাগাইছে। কেনো রেকার লাগাইবা ? বার বার মিটিং করতাছি ।
এই ব্যবসায়ীরা লবণ বেচে আমার গাড়িতে রাইখা, গম বেচে আমার গাড়িতে রাইখা, বিক্রি করে রিতিমত তারা বেচা-কেনা করে তো দোষ কার আমার? শুধু ট্রাক ট্রাক ট্রাক! নো, আমিতো কুলি, লেবার আমাকে যা বলবেন তাই। ধরেন সালাম ভাই একটা গাড়ি নিলো ট্যাক্সি ভাড়া করলো বললো যে ভূইয়ারবাগ অমক জায়গায় আইসো গাড়িটা কোথায় রাখবে তার বাড়ির সামনে রাখবে আরেকটা ছেলে আইসা গাড়ির গ্লাসটা ভেঙে দিল তো দোষটা কার ড্রাইভারের ? তার বাড়ির গ্যারেজে জায়গা নাই। এখন আমার নিতাইগঞ্জ ওই যে একটা কথা বলছেন প্রাচ্যের ড্যান্ডি হিসেবে সুপরিচিত ছিল আগেই।
নরসিংদীর মতোন একটা ছোট্ট শহর দিনের বেলায় ট্রাক ঢুকতে পারেনা, ভৈরব কোনো জেলা ও ছিলনা তখন দিনের বেলা কোনো ট্রাক ঢুকতে পারে না, নারায়ণগঞ্জের সিলেটে বহু আগে থেকে দিনের বেলা ট্রাক ঢুকতে পারেনা, চট্রগ্রামে নাছিরাবাদ একটা সাইড আছে সেখানে অনুমতি ছাড়া ট্রাক ঢুকতে পারেনা বিশেষ অনুমতি লাগবে, বগুড়া জেলায় ঢুকতে পারেনা তাহলে আমার নারায়নগঞ্জে কেন এই সমস্যা হচ্ছে। রাতের বেলায় লোড আনলোড করলে তাহলে এই যানজটের সমস্যা আর থাকবেনা ।এমই/জেসি


