সিটি সার্ভিস বাস চালু করা দরকার : শাহীন মাহমুদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৯:৪০ পিএম
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ যুগের চিন্তা আয়োজিত ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’ বিষয়ে গোলটেবিল বৈঠকে নিজের বক্তব্যে বলেন, আমি নারায়ণগঞ্জে জম্মগ্রহণ করেছি সেই সুবাদে একটা সময় পর্যন্ত আমি দেখেছি বলতে গেলে প্রায় ৪০/৪৫ বছর তো আমি দেখলামই আসলে তার আগের কিছু ইতিহাসও আমরা শুনলাম ।
তো আমি প্রথমেই একটি বিষয়ে বলছি যেটি আসলে আমাদের সালেম ভাই উথাপন করেছে কথাটা পরিকল্পনাহীনতা একটি প্রসঙ্গ এনেছেন, পরিকল্পনাহীনতার কারণেই আসলে অব্যবস্থা, আর এই অব্যবস্থার কারণেই মানুষের হয়রানি হয়, ভোগান্তি হয়, এবং মানুষ মৃত্যুবরণ করে এবং আজকেও আমাদের বাংলাদেশের জীবনে একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল এই অব্যবস্থার কারনে ।
আমি এই অনুষ্ঠানে থেকে আমি যারা মৃত্যুবরণ করেছন তাদের প্রতি শোক জানাচ্ছি। আজকে সত্যিকার অর্থেই একটি শোকের দিন আমাদের । এই রকম ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের বাংলাদেশে ঘটে যাচ্ছে। তারই ধারাবাহিক ঘটনা দেখলাম আজকে আমরা। শাহীন মাহমুদ বলেন, আমরা একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করি আর বাংলাদেশ একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটি নীতি আছে মানুষের সামাজিক মর্যাদা , মানুষের জীবনের নিরাপত্তা বা সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রসঙ্গে ।
এই ক্ষেত্রে আমি আসলে মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত যেমন পৃথিবীতে অনেক দেশে আছে একটি শহর থেকে আরেকটি শহরে মানুষ যখন যায় তাদের একটি অনুমতিপত্র লাগে এমন আছে অন্য দেশে কিন্তু বাংলাদেশে সেটি অবশ্য নাই যার কারণে আসলে আমরা দেখেছি যে কিভাবে এ্ই, শহর আস্তে আস্তে ভারি হয়েছে। আমি বলতে চাই না যে বহিরাগত বা তারা ভাসমান এই যে বিষয়গুলো আসলে আমি মনে করি যে, তারা আসলে মানুষ আর প্রত্যেকটা মানুষেরই অধিকার রয়েছে, পদমর্যাদা রয়েছে এবং এই যে নানান দিকে সম্বনয় করতে ব্যথর্তা তার যে একটি ভোগান্তির চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটির দায় আমরা যে আসলে বলছি বহিরাগত মানুষের কারণে বা ভাসমান মানুষের কারণে তা সত্যি কথা কিন্তু আমি আসলে সেই বহিরাগত বা ভাসমান এভাবে বলতে চাই না।
প্রথমত আসলে নারায়ণগঞ্জ শহরের যানজটের সমস্যা সত্যিকার অর্থেই আমাদের রেইলের যে ব্যবস্থাটা সেটা আসলে। আমরা যদি ছয়টা হিসেব করি সেটার যদি ডাবল লাইন চালু হয়ে যায় , আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করছি সেটি আসলে একদিন দুইদিনের ব্যাপার না সেটা ভবিষ্যতের কথা মাথায় রেখেও বলতে হচ্ছে । যেই অবস্থাতে এটির দাড়াবে সেটি আসলে যানজটের একটি মূল কারণ হিসেবে চিহ্নত করতে পারেন ।
কিছুদিন আগে একটি ট্রেন অ্যাক্সিডেট হলো রাস্তায় হঠ্যাৎ করে মানুষ মারা গেল তো এইখানে এইটার সমাধান যে আঙ্কেল যেটা বলছেন আসলে এটা হতে পারে চাষাঢ়া থেকে কমলাপুর বা ঐখান থেকে .... বা আরেকটি বিষয় আমাদের হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সময় আমি ধরেন একটা জায়গায় গিয়েছি ধরেন লং মার্চে গেলাম , গিয়ে দেখি বিভিন্ন জেলা সদরে বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড নাই। তো আমাদের শহরে সেই বিষয়টি হয়েছে এবং যেহুতু আমাদের শহর একটি বানিজ্যিক শহর এখানে ধিরে ধিরে মানুষ বেড়েছে সেই জায়গা থেকে আসলে ভয়াবহ আকার ধারণ করেছে।সুতরাং আমি মনে করি যে এটি একটি গুরুত্বপূর্ন বিষয় ।
যদি বাস স্ট্যান্ড বা ট্র্যাক স্ট্যাড এগুলো শহর থেকে এটি আসলে কোনে নির্দিষ্ট বিষয় না আসলে এটির জন্য সমন্বয় উদ্যোগ লাগবে এবং মানুষের পক্ষ থেকেও। আমি কোনো একটি প্রতিষ্ঠানে দায়িত্ব বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি সবারই দায়িত্ব আছে । আমরা এই যে গোলটেবিল বৈঠক করছি ,এখানে এসছি,একটা দায় থেকেই এসছি এবং এই দায় থেকেই আমরা আমাদের কথা গুলো বলতে যাচ্ছি । আজকে এই দায় থেকে আমরা পুলিশ প্রশসানকেও আসতে বলছিলাম কিন্তু উনারা অনুপস্থিত । এই যে আমরা আলোচনা করছি তা লাইভ শোতে যাচ্ছে উনাদের নিশ্চয় কানে যাবে । আমি যেটা বলতে চাচ্ছি এই যে বৈঠক করতেছি , আলোচনা করতেছি বা কোনো উদ্যোগ নিতেছি ,এটা হয়কি বিভিন্ন সময় অনেকে বৃক্ষরোপণ করে, বৃক্ষরোপণ করতে গেলে সঠিক পরিচর্যার অভাবে বৃক্ষটি কিছুদিন পর ঝরে গেল ফলে সবুজের আসা করা যায় না আর ছায়ার আসাও করা যায় না ।
কোন উদ্যোগের কথাই বলি সেটার পরিচর্যা দরকার। আমি যদি কোন নিয়মের কথাও বলি সেটার পরিচর্যা দরকার । হঠ্যাৎ করে দেখলাম আমি রোজার মধ্যে অটোগুলোকে শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না এতে শহর খালি হয়ে যাচ্ছে এতে সমস্যা হচ্ছে কি একটি সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটি সমস্যার তৈরি হলো । যেহুতু মানুষকে তার গন্তব্য স্থলে পৌছতে হয় তাই তাদের ব্যাটারিচলিত রিক্সা ব্যবহার করতেই হবে । আমি মনে করি একটি পরিকল্পনা বা নিয়ম তৈরি করার আগে সেটার ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে সেটির সমাধান আগে করতে হবে ।
ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আগে শহরে একটি সিটি সার্ভিস বাস চালু করা । তারপরে হচ্ছে বঙ্গবন্ধু সড়কের পাশেই নানা ধরণের পার্কিং দেখা যায় আমরা সেই ক্ষেত্রে বিভিন্ন বিল্ডিং এর সাথে পার্কিং ব্যবস্থা করতে পাড়ি । অথবা অন্য দেশের মতো টিকিট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং ব্যবস্থা করতে পাড়ি। যানজট নিরসনের জন্য একটি পরিকল্পনা দরকার ও সচেতনতা দরকার । এমই/জেসি


