নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে পুলিশ সুপার (৫ম গ্রেড) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস রোববার (৫ জুন ২০২২) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়। শেরপুর জেলার সন্তান মোস্তাফিজুর রহমান।
২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াইবছর নারায়ণগঞ্জে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জের এই অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, যে সময়টি এখানে ছিলাম, আছি। নারায়ণগঞ্জবাসীর থেকে ব্যাপক সমর্থন পেয়েছি। তাদের কাছে দোয়া চাই। যাতে পরবর্তী জীবনটা ভালো হয়।


