কামাল মৃধার উৎসব পরিবহনের রুট পারমিটের আবেদন খারিজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৬:২১ পিএম
অবশেষে কামাল মৃধা উৎসব পরিবহনের রুট পারমিটের আবদেন খারিজ করে দেয়া হয়েছে। গতকাল ৮ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। কামাল মৃধার উৎসব পরিবহনের রুট পারমিটের আবেদন বিধিসম্মত না হওয়ায় খারিজ করে দেয়া হয়। শুধু তাই নয়, নতুন করে নারায়ণগঞ্জে বাস/মিনিবাস নারায়ণগঞ্জ থেকে আর কোন গাড়িকে রুট পারমিট দেয়া হবেনা বলে সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
সভায় পুলিশ সুপারের একজন প্রতিনিধি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একজন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার,
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. শামসুজ্জামান, জেলা ট্রাক-ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য তানভীর আহমেদ, মোফাজ্জেল হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় উৎসব পরিবহনের চেয়ারম্যান কামাল মৃধাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২ জুন ২০২২ তারিখে উৎসব পরিবহন ‘নারায়ণগঞ্জ টু ঢাকা ’ ও এস এম পরিবহন (প্রাঃ) লি. নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের অনুমতি না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও আরটিসির চেয়ারম্যান বরাবর একটি অবগতিপত্র জমা দিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন ।
পত্রে স্বাক্ষর করেন উৎসব ট্রান্সপোর্ট লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল্লাহ, বন্ধু পরিবহনের এমডি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন, হিমাচল পরিবহন লি: এর চেয়ারম্যান মো. ইব্রাহীম চেঙ্গিস,
নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-৫৮৪ এর সভাপতি মো. সামসুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার , নারায়ণগঞ্জ মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ মো. দিদারুল ইসলাম দিদার,
আল্লাহ ভরসা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালচক কাজী সাইফুল উদ্দিন পলাশ, দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, বাঁধন পরিবহনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব ।এসএম/জেসি


