Logo
Logo
×

বিশেষ সংবাদ

রূপগঞ্জে মোশারফ বাহিনীর প্রধান মোশা রিমাণ্ডে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৮:০৪ পিএম

রূপগঞ্জে মোশারফ বাহিনীর প্রধান মোশা রিমাণ্ডে
Swapno


# রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার হন তিনি

 

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজনের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার কায়েতপাড়া আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন ভূইয়া ওরফে মশাকে ১ দিনের রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে নেওয়া আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন ভূইয়া ওরফে মশা রূপগঞ্জ থানার নাওরা এলাকার মোতালিব মিয়ার ছেলে।

 

বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুননাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে ডিবি পুলিশ আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। এজাহার সূত্রে জানাযায়, পূর্বশত্রুতার জেরে শুক্রবার দুপুরে উপজেলার নাওড়া এলাকার শেখ ফরিদ ওরফে মুসার বাড়িতে কুলখানি অনুষ্ঠানে যোগ দেন রফিকুল ইসলাম ও তার ছোট ভাই সফিকুল ইসলামসহ আরও কয়েকজন।

 

অনুষ্ঠান চলাকালে সেখানে হামলা চালান মোশারফ হোসেন ভূইয়াসহ পলাতক আসামীরা। সেখানে থাকা রফিকুল ও তার ছোট ভাই সফিকুলকে উদ্দেশ্য করে গুলি করে মামলার প্রধান  আসামি মোশারফসহ তার সহযোগীরা।

ওই সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয়ে ৪০ থেকে ৪৫ জন দা, লোহার রড, বাঁশের লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ি ঘেরাও করে রাখে। হামলায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন