Logo
Logo
×

বিশেষ সংবাদ

ত্বকী হত্যার বিচার তো হতেই হবে : হালিম আজাদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুন ২০২২, ০৮:০৫ পিএম

ত্বকী হত্যার বিচার তো হতেই হবে : হালিম আজাদ
Swapno

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব  হালিম আজাদ বলেছেন, আপনার একটা হত্যার বিচার করতে যদি ১১১ মাস লেগে যায়। এবং সে হত্যাকাণ্ডের খুনীদের পক্ষে যদি সরকার থাকে এবং যদি কোনো এমপি এই হত্যা কাণ্ডের অন্যতম অভিযুক্ত হয়ে থাকে।

 

 সে হত্যাকাণ্ডের বিচার হতে ১১১ মাস কোনো আমার মনে হয় যুগের পর যুগ চলে যাবে যদি সেই হত্যার করার ক্ষেত্রে সরকার পক্ষ যদি আপনার এগিয়ে না আসে। ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্দ করে রাখা হয়েছে । 

 

কেন রাখা হয়েছে এটা এখন দিবালোকের মতো সত্য যেহেতু এই হত্যাকাণ্ডটি গঠিয়ে ছিল সাবেক এমপি নাসিম ওসমানের ছেলের নেতৃত্বে এবং একটি স্বীকারক্তী বেড়িয়ে এসেছে নাসিম ওসমানের ওই ছেলেকে ত্বকীকে হত্যা করার জন্য একজন এমপি তিনি পররর্চিত করেছেন কিংবা নির্দেশ দিয়েছেন। 

 

সেই এমপি শামীম ওসমান আমার মনে হয়। যে আমরা বার বার বলে আসছি গত ১১০টা সভায় ও বলে এবং আজকে ও বলছি যদি শামীম ওসমানকে গ্রেফতার করা হয় এবং তার ভাতিজা যে এই হত্যাকাণ্ড করেছে তাকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার করে তাদের জবানবন্দী নিলেই এই হত্যাকাণ্ডের পূর্ণচিত্র আপনার বেড় হয়ে আসবে।

 

 কেন গ্রেফতার করা হচ্ছে না যেহেতু সে একজন সরকার দলের এমপি এবং তার যে হত্যা করেছে সে ও একজন সাবেক এমপির পুত্র এটা আজকে দিবালোকের মতো সত্য কতগুলি বছর দরে আমরা এই কথা গুলি বলে আসছি এবং এই কথাগুলো বাংলাদেশের সাংবাদিকরা নারায়ণগঞ্জের সাংবাদিকরা তারা জাতীয় সকল প্রচার মাধ্যমে লিখে আসছেন। 

 

এবং তাতে বুঝা যাচ্ছে কি ত্বকী হত্যা কারা ঘটিয়ে ছিল। এবং ত্বকী হত্যা কিভাবে সংগঠিত হয়েছিলো। এটা দিবালোকের মতো সত্য দেশবাসী জানে যারা হত্যাকারী তারাও জানে এবং আমরা বার বার একই কথা বলে আসছি আমাদের বক্তব্যে হচ্ছে যতই এই হত্যাকাণ্ডের বিচার আপনি বন্ধ করে রাখেন না কেন আদলতে এই বিচারের ফাইল আপনি যতোদিনই তালাবদ্ধ করে রাখেন না কেন বিচার তো হতেই হবে।

 

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১১ মাস উপলক্ষে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

হালিম আজাম আরো বলেন,  বিচারের সময় এগিয়ে আসছে এই আওয়ামী লীগ সরকার কতদিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ সরকার ধরে নিলাম আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ওই হত্যাকারীদের তারা ছায়া দিয়ে যাবে। 

 

তাদেরকে বাচিয়ে রাখবে এই সরকার চলে যাওয়ার পরে যখন আদালতে এই বিচারকার্যে উঠবে তখন আপনারা পালিয়ে যাবেন না। ওই হত্যাকারীরা দেখবেন তখন হয়তো হুর হুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে অতীতের মতো।

 

 আমরা আবারও সরকারকে বলছি আমরা আইনের প্রতি বিশ্বাসী বার বার আমরা আইনের কাছে দাবি জানাচ্ছি। আদালতকে আমার দাবি জানাচ্ছি। এই বিচারের যে ফাইলটি রয়েছে যারা এই ফাইলটি নারা চারা করছেন কিংবা ধামাচাপা দিয়ে রাখছেন তাদের কাছেও বলছি যে অতিদ্রুত ত্বকী হত্যাকারীদের গ্রেফতার করুন গ্রেফতার করে আদালতে তাদের জবানবন্দী নেন।

 

 দেখবেন আমরা যে কথা বলে আসছি তা পরিষ্কারভাবে সত্য হচ্ছে এটি অবশ্যই আজকে বলে দিচ্ছি যতদরনেরই ফাইল চাপা দিয়ে রাখেন না কেন আদালতে এই বিচারকে ধামা চাপা দিয়ে রাখেন না কেন এই বিচার কোনোদিন বন্ধ করা যাবে না। একদিন এই ত্বকী হত্যার বিচার হবে ত্বকী হত্যার সাথে এই নারায়নগঞ্জে এই সন্ত্রাসী খুনীরা আরো যে ১১ জন সন্তানকে হত্যা করেছে সেই সব বিচার ও হবে আমরা সেই দিনের আসাই রইলাম।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন