Logo
Logo
×

বিশেষ সংবাদ

বক্তাবলী আওয়ামী লীগে টাকার ছড়াছড়ি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৬:৪৮ পিএম

বক্তাবলী আওয়ামী লীগে টাকার ছড়াছড়ি
Swapno

# বিশাল টাকা নিয়ে নেতাদের দ্বারে দ্বারে জিকু
# টাকার বিনিময়ে সেক্রেটারি হলে ত্যাগীদের অবমূল্যায়ন

 

শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে গোটা ইউনিয়ন জুড়ে নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নানা গুঞ্জন। সাধারন সম্পাদক পদে তিন নেতার তৎপরতা এখন চোখে পরার মতো।

 

এরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন এবং সৈনিক লীগ নেতা নুরুজ্জামান জিকু।

 

ক্ষমতাসীন দল দীর্ঘ সাড়ে ১৩ বছরের বেশি ক্ষমতায় থাকার পরেও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের শক্তিশালি কমিটি নেই। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালি কমিটি না থাকায় তৃনমূল নেতা কর্মীরা ঝিমিয়ে পরেছে। তাছাড়া ক্ষমতাসীন দলের বক্তাবলী ইউনিয়ন কমিটির সম্মেলন না হওয়ায় এখানে নতুন দীর্ঘ দিন যাবৎ নতুন নেতৃত্ব তৈরী হচ্ছে না বলে অভিযোগ রয়েছে তৃনমূল থেকে।

 

এই অভিযোগের তীর ফতুল্লা থানার শীর্ষ পর্যায়ের নেতাদের উপর। তবে ইতোমধ্যে ফতুল্লা থানা ইউনিয়ন পর্যায়ের দলকে ঢেলে সাজনোর জন্য নতুন আঙ্গিকে কাজ করছেন জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতারা।

 

আর এজন্য ফতুল্লা থানার বক্তাবলী আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য একাধিক ব্যক্তি মাঠে নেমেছে। অভিযোগ উঠেছে তাদের মাঝে থেকে বক্তাবলী আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার জন্য নুরুজ্জামান জিকু টাকার বান্ডিল নিয়ে বিভিন্ন নেতার দরবারে দৌড়ঝাপ করছে। কিন্তু তাকে নাখোশ তৃণমূল আওয়ামী লীগ।

 

এদিকে দলীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয় না প্রায় ১৮ বছরের বেশি। আর এতে করে এই অঞ্চলের ক্ষমতাসীন দলের নেতারা অনেকটা ঝিমিয়ে পরেছে। তাছাড়া বর্তমান কমিটির বেশির ভাগ নেতাই নেই। কারা দায়িত্বে আছেন তাও অনেকে ভূলে গেছে। এই ইউনিয়নের সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত দিয়ে চলছে নামকাওয়াস্তে দলীয় কর্মসূচি। 

 

দলীয় কার্যক্রম নেই বললেই চলে। অনেক ইউনিয়নে তাও চলে না। দীর্ঘ দিন পরে হলেও এবার ফতুল্লা থানা কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর এখানকার ৫টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি হতে যাচ্ছে। আর এতে করে তৃনমূল পর্যায়ে ফতুল্লার ইউনিয়নে কমিটির মাধ্যমে নেতা কর্মীরা ঝিমিয়ে পরা থেকে সক্রিয় হতে পারবে।

 

 ফতুল্লার ইউনিয়ন গুলোর একাধিক নেতা জানান, প্রায় ১৮ বছর আগে ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়ন গুলোতে কমিটি হয়েছে। পূর্বের কমিটিতে অনেক নেতা মারা যাওয়াতে তাদের শূন্যস্থানও পূরণ করা হয়নি। বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য শফিক মাহমুদ দৌড়ঝাপ করছেন। তার সাথে তাল মিলিয়ে সেক্রেটারি পদে আনোয়ার হোসেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবারও এই পদেই থাকতে চান। তাদের সাথে পাল্লা দিয়ে তরুন প্রজন্মের নেতা নুরুজ্জামান জিকু সেক্রেটারি হতে মাঠে নেমেছে।

 

বক্তাবলী আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ জানান, এই জিকু উড়ে এসে জুরে বসে এখানকার নেতা হতে চায়। তাকে আগে পূর্বে কেউ তেমন একটা দেখে নাই। সেই সাথে দলীয় কর্মসূচিতেও তাকে পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে তিনি ওসমান পরিবারের আশীর্বাদে আঙুল ফুলে কলাগাছ হয়ে ব্যাপক টাকার মালিক হয়ে গেছেন। তৃনমূল থেকে সমর্থন পাওয়ার জন্য তিনি গত ঈদের সময় অনেক নেতা কর্মীকে পাঞ্জাবী উপহার সহ তাদের টাকার খামদেন।

 

আর এজন্য তাকে নিয়ে সমালোচনা বইছে নেতৃবৃন্দের মাঝে। তাছাড়া এই জিকু অঢেল টাকার মালিক বনে যাওয়ায় অনেক নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করার পায়তারা চালিয়ে যাচ্ছে। বক্তাবলী আওয়ামী লীগের অভিভাবক ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীকেও ম্যানেজ করে উড়ে এসে জুরে বসার চেষ্টা করছে জিকু।

 

তবে তৃনমূল নেতৃবৃন্দের দাবী তারা এখানে কাউকে টাকার বিনিময়ে নেতা হতে দিবে না। এই জিকু টাকা নিয়ে বিভিন্ন নেতার দরবারে দৌড়ঝাপ করছে বলে জানান। অনেকে বলাবলি করছে সম্মেলন হলে বক্তাবলী আওয়ামী লীগের সম্মেলন হলে জিকু সেক্রেটারি হতে পারবে না। জিকুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তৃনমূল নেতা কর্মীদের কোন খোঁজ খবর রাখেন না।

 

আর এখন টাকার বিনিময়ে সেক্রেটারি হতে এসেছেন। তবে রাজনৈতিক মহল প্রশ্ন তুলেন, টাকার বিনিময়েই যদি এত বড় দলের নেতা হওয়া যায় তাহলে দলীয় গঠনতন্ত্র থেকে কি আসে যায়। দলের তৃনমূলে পর্যায়ে যারা নেতৃত্বে আসার যোগ্য রাখে তাদের বাদ দিয়ে এই সকল টাকা ওয়ালাদের পদে বসালে তাহলে দলের জন্য তা ক্ষতির কারণ হতে পারে। তাই যারা দলের দূঃসময়ে আন্দোলন সংগ্রামে থেকেছেন তাদের মূল্যায়নের দাবী জানান তৃনমূল আওয়ামী লীগ।

 

বক্তাবলী আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শফিক মাহমুদ জানান, আমি দীর্ঘ দিন যাবত লড়াই সংগ্রামে থেকে বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। আমরা চাই সম্মেলনের মাধমে কমিটি হোক। যাতে করে এখান থেকে নতুন নেতৃত্ব তৈরী হয়।

 

তবে তৃনমূল নেতা কর্মীরা বলাবলি করছে এখানে পকেট কমিটি করার পায়তারা চলছে। এছাড়া কমীরা জানান, নেতারা নেতা বিক্রি হতে পারে কিন্তু কর্মীরা বিক্রি হতে পারে না। তাই আমি বলব যারা ত্যাগী নেতা কর্মী আছে তাদের যেন মূল্যায়ন হয়। আর ত্যাগী নেতা কর্মীরা চায় নেতারা তাদের খোঁজ খবর নেন। 

 

বক্তাবলী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুজ্জামান জিকু বলেন, আওয়ামীলীগের নেতাদের টাকার বিনিময়ে কিনা যায় না। তৃনমূল আওয়ামীলীগ থেকে আমাকে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করেন। আমার বিশ্বাস বক্তাবলী আওয়ামীলীগের নেতা কর্মীরা আমাকে মূল্যায়ন করবে।ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তার নাম্বার ব্যাস্ত পাওয়া যায়। 

 

দলীয় সূত্রে জানা যায়, ২০০৩ সনে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে কমিটি হয়। কিন্তু ২০০৩ এর পরে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরী হয় নাই। আর এতে করে দল শক্তিশালি না হয়ে আরও দূর্বল হয়ে আছে। এলডি/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন