‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে অদ্য গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণিতে উন্নীত সহ গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সংগঠনের সহ-সম্পাদক মাহমুদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর উদ্দিন আহমেদ। সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারাদেশে প্রায় ছয় লক্ষ মানুষ বেকার, দরিদ্রতার চরম সীমানায় বসবাস করছে। কিছুদিন পূর্বে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কম থাকা সত্বেও দেশে তেলের দাম বৃদ্ধি করা হলো।
কিন্তু গণ মানুষের জীবন যাত্রা ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পায়নি। দেশে শ্রমিক শ্রেণির বেতন বৃদ্ধি পায়নি। গাড়ী ভাড়া, বাসা-বাড়ী ভাড়া বৃদ্ধি পেয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে এবং গাড়ী ভাড়া, বাড়ী ভাড়া পুনরায় বৃদ্ধি পাবে। এমতাবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পাগলা ঘন্টির মতো বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় জীবনের শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে দৃষ্টি রাখা উচিত। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে আমাদের তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প পথ খোলা থাকবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক সিটি করের সাথে ৩% অগ্রীম পানির বিল নিয়ে যাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়, এই বিল না নেওয়ার জন্য অনুরোধ জানাই। পূর্বে বিভিন্ন এলাকায় ও মূল সড়কে ১০০ ফুট অন্তর অন্তর বিনা মূল্যে বিশুদ্ধ পনি সরবরাহ যা এখন করা হয় না। বিশুদ্ধ পানি প্রাপ্তির জন্য আবাসিক বাড়ীর মালিক গন নিজ অর্থায়নে গভীল নলকূপ স্থাপন করছে, কিন্তু সিটি কর্পোরেশন তার উপরও কর ধার্য্য করার পাঁয়তারা আমরা তার তীব্র নিন্দা জানাই।
সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক তার বক্তব্যে বলের যানযট দূরীকরণ করার জন্য অবিলম্বে নারায়ণগঞ্জ রেল স্টেশনটি চাষাড়ায় স্থানানন্তর করার দাবী জানান। তিনি দীর্ঘদিনের আন্দোলনের ফল সরূপ চাষাড়াস্থিত পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলা সরিয়ে রাস্তা প্রশস্তকরণ কর্মসূচিকে সাধুবাদ জানান। ততজন্য তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ও পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান।
গ্যাসের মূল্যবৃদ্ধি স্থগিত, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি না করা, যানজট দূরিকরণ, হকার্স সমস্যা সমাধান, নারায়ণঞ্জয়ে বিশ্ব বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন সহ নারায়ণঞ্জকে বিশেষ জেলায় উন্নীত করণ করার দাবীতে সভায় আরো বক্তব্যে রাখেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু , সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা, যুব কল্যাণ সম্পাদক তাহের উদ্দিন সানি, ভোরের সাথী উপদেষ্টা হাজী মো. আব্দুল হাই, বধীর কল্যাণ সংস্থার সভাপতি আবুল কামাল আজাদ, কার্যকরী সদস্য মো. তোফাজ্জল হোসেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সর্ব জনাব আব্দুল কুদ্দুস আজাদ, মো. আনোয়ার হোসেন দেওয়ান, হাজী মোঃ সেলিম হোসেন, ওহাহিদ সাদাত বাবু, মো. হালিম বেপারী, গোলাম রসুল রফিক, মো. আবুল সরদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জুলু, মো. জহিরুল ইসলাম মিন্টু, মো. আলমগীর হোসেন, মো. দোলোয়ার হোসেন দেলু, উত্তম কুমার পান্ডু, মো. আল-আমিন, মোঃ সাইফুল ইসলাম, মো. মোক্তর হোসেন (ফটো সাংবাদিক), ওয়াসিক আল আজাদ অপূর্ব, বিপুল হোসেন শুক্কুর, হাজী মো. কাইয়ুম নবাব, মো. নূর হোসেন, খ.ম. সুলতান, মো. ইকবাল শেখ, মাহাবুবুল আলম রিপন, মো. জামাল উদ্দিন খাঁন, মো. ওহিদুর রহমান মাস্টার প্রমুখ।এমই/জেসি


