Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর হাসপাতালে অগ্নিকাণ্ড

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৯:২৫ পিএম

খানপুর হাসপাতালে অগ্নিকাণ্ড
Swapno

 

বৈদ্যুতিক সুইচ বোর্ডের শর্টসার্কিট থেকে নগরীর ৩০০ শয্যা খানপুর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুন) দুপুরে হাসপাতালের ওয়াশিং রুমের ওই অগ্নিকাণ্ডের ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

 

তিনি জানান, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে শর্টসার্কিট হয়ে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আহত হয়নি কেউ। খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারের সাথে যোগাযোগ কার হয়ে তিনি বলেন, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু সার্কিট বোর্ডটি পুড়ে গেছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন