Logo
Logo
×

বিশেষ সংবাদ

আদমজী ইপিজেডে গ্যাস লাইনের লিকেজের আগুন নিয়ন্ত্রনে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৬:৩৭ পিএম

আদমজী ইপিজেডে গ্যাস লাইনের লিকেজের আগুন নিয়ন্ত্রনে
Swapno

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভিতরে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ১২টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২টার দিকে গ্যাসলাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হয়।

 

গ্যাস সরবরাহ বন্ধ হলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনসহ ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী কাজ শুরু করে। পরবর্তীতে ৯ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে স্পার্ক হয়ে আগুন জ্বলে। এসময় গ্যাস লাইনের আগুন শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন। তবে গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি। 

 

বিকেলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট ও ৬৫ জন দক্ষ কর্মী ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

 

তিনি জানান, গ্যাসলাইনে গ্যাস সরবরাহ বন্ধ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখন গ্যাস সরবরাহ বন্ধ হওয়াতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং চলছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন