Logo
Logo
×

বিশেষ সংবাদ

পদ্মা সেতুর উদ্বোধনে, ৩০লাখ টাকার টি-শার্ট কিনবে জেলা পরিষদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২২, ১০:১৭ পিএম

পদ্মা সেতুর উদ্বোধনে, ৩০লাখ টাকার টি-শার্ট কিনবে জেলা পরিষদ
Swapno


পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে ৩০ লাখ টাকার টি-শার্ট ক্রয় করার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। সংস্থাটির প্রধান নির্বাহী বলছেন, ‘টি-শার্ট পরে মানুষ যেন বুঝতে পারে, পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে, তাই এই প্রকল্প’।

 

আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলায় জেলায় উৎসব করে এই ক্ষণ উদযাপন করার পরিকল্পনা নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় গত ১৩ জুন নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে স্থানীয় সরকার বিভাগের কাছে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে ৩০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ২০ হাজার টি-শার্ট ক্রয়ে অনুমতি চেয়ে আবেদন করেন।

 

২১ জুন (মঙ্গলবার) সেই আবেদনের অনুমতি দেন স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান। বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এম.এম. মাহমুদুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, পদ্মা সেতুর উদ্বোধনের অংশ হিসেবে জেলা প্রশাসন থেকে আমাদেরকে ২০ হাজার টি-শার্ট ক্রয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে টি-শার্ট ক্রয়ের অর্ডার দিয়েছেন জেলা প্রশাসক। ১৫০ টাকা ব্যয় ধরে টি-শার্ট ক্রয়ের অনুমতি চাওয়া হয়েছিল। আজ ৩০ লাখ টাকা ব্যয়ের অনুমতি পেয়েছি।

 

এম.এম. মাহমুদুর রহমান আরও বলেন, এই টি-শার্ট পরে মানুষ যেন বুঝতে পারে, পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে এবং পদ্মা সেতু সর্ম্পকে জ্ঞান লাভ করতে পারে। তাই এই প্রকল্প।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন