Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘বোস কেবিনের’ চায়ে রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৫:৫৭ পিএম

‘বোস কেবিনের’ চায়ে রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে
Swapno

দুনিয়া জুড়ে চাল, ডাল, গম, আটা, ময়দা, সুজি.তেল তথা পন্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ মূল্যবৃদ্ধির সঙ্গে রুশ-ইউক্রেন যুদ্ধযোগ রয়েছে বলে বিশ্বের বাঘা বাঘা অর্থনৈতিক বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন। এদিকে, নারায়ণগঞ্জ শহরের প্রধান সামাজিক কেন্দ্র ‘বোস কেবিন’, যেখানে শহরবাসী এক কাপ চা নিয়ে পরিচিত জনের সঙ্গে গল্পগুজব ও আড্ডাচারিতায় মেতে উঠেন, অভিযোগ উঠেছে, সেখানেও পুতিন-জেলেনস্কি মহারণের বিষাক্ত প্রভাব এসে পড়েছে।

 

গতকাল মোহাম্মদ মফিজুল ইসলাম নামে একজন নিয়মিত খদ্দের রাগতঃ স্বরে বলেন, ‘বোস কেবিনের’ এক কাপ চায়ের দাম এখন ১৫ টাকায় উন্নীত হয়েছে। অথচ, কিছুদিন পূর্বেও এখানে এ কাপ চায়ের দাম ছিল ১০ টাকা। এ মূল্যবৃদ্ধির পেছনেও নাকি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। এ দাবী কর্তৃপক্ষের। 

 

তবে, শুধু চা নয়, পাল্লা দিয়ে অন্যান্য খাবারের দামও বেড়েছে। যেমন প্রতিটি পরোটার দাম ছয় টাকা থেকে বেড়ে হয়েছে আট টাকা, সঙ্গে হালুয়া ও ডালের দাম বেড়ে হয়েছে ষোল টাকা, পনের টাকার ডিম হয়েছে ১৮ টাকা, ১৪০ টাকার খাসি ও একশ’ টাকার মুরগীর মাংস বেড়ে হয়েছে যথাক্রমে দেড়শ’ ও একশ দশ টাকা। এক প্লেট পোলাও দামও দশ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা। শুধু লাগামহীন আড্ডা এবং পরচর্চা ও রাজা-উজীর মারার উপর কোন মূল্যযোগ হয়নি।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন