Logo
Logo
×

বিশেষ সংবাদ

ই-বুক এবং কাগজে মুদ্রিত বই

Icon

করীম রেজা

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৬:৪৯ পিএম

ই-বুক এবং কাগজে মুদ্রিত বই
Swapno

দুই, (পূর্ব প্রকাশিতের পর) এখন প্রশ্ন এসেছে ই-বুক কাগজে মুদ্রিত বইয়ের বিকল্প হতে পারে কি-না! যেদিন ই-বুকের প্রচলন বৃহত্তর ব্যবহারিক সুবিধার আওতায় আসে বা আসার উপক্রম হয় তখন থেকেই মুদ্রিত বই এবং ডিজিটাল পদ্ধতির বই বা ই-বুক বা ইলেকট্রনিক বুক আলোচনার ক্ষেত্রে পর¯পর প্রতিদ্বন্দ্বী এবং মুখোমুখি। এ বিষয়ে শুরু থেকেই বিভিন্ন মাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে, এখনও হচ্ছে; আশা করা যায় ভবিষ্যতেও হবে। ইন্টারনেট ঘাঁটলে পক্ষ-বিপক্ষ নিয়ে, ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা বিষয়ক আলোচনা, সারণি, তুলনাত্মক তথ্য ইত্যাদি পাওয়া যায় প্রচুর।

 

কেউ কেউ মুদ্রিত বইয়ের আসন্ন দুর্দিন আলোচনা করতে গিয়ে সুনির্দিষ্টভাবে সংগীতের প্রসঙ্গ উল্লেখ করেছেন। বলা হয়েছে, ডিজিটাল উপায়ে সংগীত ব্যবহার ও সংরক্ষণের প্রচলন ডিজিটাল মাধ্যম সিডি ব্যবস্থাকে হটিয়ে দিয়েছে। কথা সত্য হলেও, তা অংশত। কেননা মুদ্রিত বই-পুস্তকের সঙ্গে অডিও মাধ্যমের সংগীত সমানভাবে তুল্য এবং বিচার্য নয়। তার কারণ সংগীত শুধুমাত্র শ্রবণ-নির্ভর। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যাপক ব্যবহার সংগীত শ্রবণের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য নয়।

 

 এক সময় গানের ভিডিও চিত্রায়ন শুরু হলো, মনে করা হয়েছিল, এবার বুঝি অডিও মাধ্যমের বেলা ফুরালো। কিন্তু দেখা গেল সময়ে সিডির ব্যবহার কমে গেলেও শুধু অডিওর ব্যবহার শূন্যের কোঠায় নেমে এলো না। বরং অডিও মাধ্যমে অর্থাৎ শ্রবণ-নির্ভর সংগীত তার অপরিবর্তিত জনপ্রিয়তা নিয়ে টিকে থাকল প্রায় আগের মতো।

 

 মাধ্যম বদল হয়েছে মাত্র। সিডি থেকে পেন ড্রাইভ অথবা ইউ টিউব বা ওয়েবসাইট। আমরা জানি বই দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়; কাজেই গানের সিডির ব্যবহার রহিত হওয়ার সঙ্গে বইয়ের ব্যবহার রহিত হবার তুলনা অসম, আংশিক, অনুপযোগী, খন্ডিত। গান ¯পর্শ, দৃশ্যনীয় রকমের ছিল না কোনোদিন।

 

ই-বুক এবং মুদ্রিত বই স¤পর্কে প্রধান জনপ্রিয় তুলনা, পড়ার পদ্ধতি নিয়ে। বই হাতে নিয়ে শুয়ে, বসে, কাত হয়ে, নানা ভঙ্গিতে পড়া সম্ভব; একমাত্র প্রয়োজনীয় আলোর ব্যবস্থা থাকলে। কিন্তু ই-বুক পড়ার ক্ষেত্রে নানা ভঙ্গিতে পড়ার কিছু সুবিধা থাকলেও প্রচুর সীমাবদ্ধতা দেখা যায়। বাজার থেকে একটি বই কিনে আনলেই সুবিধাজনক সময়ে তৎক্ষণাৎ পাঠে মনোনিবেশ করা সম্ভব। কিন্তু ই-বুুক পড়তে হলে একটি আলাদা ডিভাইস দরকার।

 

 সেই ডিভাইস আবার বইয়ের মতো একই রকম কাগজ-কালিতে ছাপা নয়। ভিন্ন ভিন্ন কোম্পানির তৈরি ডিভাইসের সুবিধা অসুবিধাও নানা রকমের। ডিভাইসের আলো সরবরাহ প্রক্রিয়ার উপর নির্ভর করে বিভিন্ন শারীরিক ভঙ্গিতে ওই ডিভাইসের দৃশ্যমানতা কমবেশি পরিবর্তিত হয়- যাতে পাঠকের পড়ায় ব্যাঘাত তৈরি হয়। আছে চার্জ দেওয়ার প্রয়োজনীয়তা। ব্যাটারির ক্ষমতাও ই-বুক পড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে ইন্টারনেট সংযোগের প্রশ্ন। ইন্টারনেট কানেকশন ব্যবহার করেই প্রাথমিকভাবে ই-বুক সংগ্রহ করতে হয়, তারপর পাঠ। কাগজের ছাপা বইতে এই সমস্যা একেবারেই অনুপস্থিত।

 

ই-বুক এর সঙ্গে আরও একটি বিষয় বেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত, তা হচ্ছে ই-বুক রিডার এর সফটওয়্যার আপডেট করা। নিয়মিত বিরতিতে সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রটি আপডেট করা না হলে নতুন বা পুরনো সফটওয়্যার পরিবর্তিত পরিবেশে সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার সুবিধা গ্রাহককে দিতে পারে না। চলবে.. 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন