Logo
Logo
×

বিশেষ সংবাদ

সপরিবারে হজ্ব পালন করতে যাবেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৭:০৯ পিএম

সপরিবারে হজ্ব পালন করতে যাবেন শামীম ওসমান
Swapno

 

আব্দুর রহমান ট্রাভেলস এন্ড ট্যুরস মাধ্যমে চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে সপরিবারে পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব যাবেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমান। আগামী ৩ জুলাই রাত ৩.২৫ মিনিটে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন আব্দুর রহমান ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম।

 

তিনি আরো জানান, শামীম ওসমান, সালমা ওসমান , ইমতিনান ওসমান, ইরফানা আহামেদ রাশমি, জোহা ইফরাইম ওসমান আরজিয়ান, লাবিবা জোহা অঙ্গনা, সুরাইয়া আহমেদ সপরিবারে মক্কায় ফাইফ স্টার হোটেল সাফা টাওয়ারে অবস্থান করবেন। এছাড়া মদিনায় দার-আল তাকওয়া হোটেলেও সপরিবারে উঠবেন বলে জানিয়েছেন। অপরদিকে আরাফা মিনা মুজদেলিফায় ৩ নাম্বার বি আই পি তাবুতে (মোয়াল্লেম) উঠবেন সবাই। হজ্ব পালন শেষে আগামী ১৬ জুলাই তারা দেশে ফিরে আসবেন। ট্রাভেলসের চেয়ারম্যন সফিকুল ইসলাম এমপি শামীম ওসমানসহ সকল হজ্বযাত্রীদের জন্য দোয়া কামনা করেছেন।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন