Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়নগঞ্জ ক্লাব মার্কেটের ন্যাশনাল ইলেকট্রনিকসে আগুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৫:০৮ পিএম

নারায়নগঞ্জ ক্লাব মার্কেটের ন্যাশনাল ইলেকট্রনিকসে আগুন
Swapno

 

নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচতলায় ন্যাশনাল ইলেকট্রনিকসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের উপস্থিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আজ রোববার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, ক্লাব মার্কেটের নিচতলায় ন্যাশনাল ইলেকট্রনিকসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় এতে দোকানের বেশ কিছু মালামাল পুড়ে যায়। আগুনের সুত্রপাত তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

 

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত আগুন নেভানো হয়েছে। ন্যাশনাল ইলেকট্রনিকস নামে একটি দোকানে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সুত্রপাতের কারণ পরে জানানো হবে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন