Logo
Logo
×

বিশেষ সংবাদ

পদ্মা সেতুতে প্রাণ গেল ২ যুবকের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১১:৩২ পিএম

পদ্মা সেতুতে প্রাণ গেল ২ যুবকের
Swapno


পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

উদ্বোধনের একদিনের মাথায় সেতুটিতে প্রথম এ দুর্ঘটনা ঘটলো। রোববার ভোর থেকেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন