Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফজর বাহিনীর হামলায় কৃষকলীগের সাবেক সহসভাপতি দৌলত মেম্বার নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৪:০৮ পিএম

ফজর বাহিনীর হামলায় কৃষকলীগের সাবেক সহসভাপতি দৌলত মেম্বার নিহত
Swapno

 

বাড়িঘরে হামলা ও আক্রমনের ঘটনায় মামলা করতে যাওয়ার সময় গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী বাহিনীর হামলায় জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি দৌলত মেম্বার (৬০) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 


নিহত দৌলত মেম্বারের ছেলে কাসেম জানান, শনিবার বাড়িঘরে হামলা ভাংচুর ও আক্রমনের ঘটনায় দৌলত মেম্বার সদর থানায় রোববার মামলা করতে যান। থানা থেকে সন্ধ্যায় আসতে বললে সন্ধ্যায় থানার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা হন দৌলত মেম্বার। মামলা করতে যাওয়ার বিষয়টি জেনে যাওয়ায় আগে থেকেই ওত পেতে থাকে ফজর বাহিনী। তারা সিএনজি থেকে নামিয়ে দৌলত মেম্বারকে মারধর করে ফেলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গোগনগরে পৌছেছে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন