Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলায় সপ্তাহে তিন ধর্ষণ,পাঁচ মামলা

Icon

মিশকাতুল মাহমুদ ইফতি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৪:২৬ পিএম

জেলায় সপ্তাহে তিন ধর্ষণ,পাঁচ মামলা
Swapno

 

# ধর্ষণের ঘটনাগুলোতে সব আসামীরাই গ্রেপ্তার হয়েছে : এসপি
 

 

নারায়াণঞ্জ জেলায় গত এক সপ্তাহে পৃথক পৃথক থানায় বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়েছে কিশোরী, নববধূ, সিএনজি যাত্রীসহ এমনকি ৭ বছরে শিশু। অধিকাংশ ঘটনায় লক্ষ্য করা যায় ধর্ষণের শিকার হচ্ছে কিশোরীরা। গত এক সপ্তাহের ধর্ষণের ঘটনা পর্যলোচনা করলে দেখা যায় আড়াইহাজারে বেশী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এক সপ্তাহের পর্যলোচনা করে জানা যায়, আড়াইহাজার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীর ৭ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে।

 

বুধবার (২২ জুন) রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ধর্ষককে শনাক্ত করা হয়। আটক ধর্ষক পেশায় রিকশা চালক। বাচ্চু মিয়া (৪৬) নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দী এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।


 
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরেই শিশুটিকে চকলেট বিস্কিটসহ বিভিন্ন ধরনের খাবার কিনে খাওয়াতো। এনিয়ে শিশু’র মায়ের সঙ্গে বেশ কয়েকবার তার বাকবিতন্ডাও হয়েছে। ২২ জুন রাত ১টার দিকে শিশুর মা পৌরসভা বাজারে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময় সুযোগ বুঝে শিশুকে নিয়ে বাচ্চু মিয়া মজা খাওয়ানোর কথা বলে রিকশায় করে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পৌরসভা বাজারের বাঁশপট্টিতে ধর্ষণ করে।


 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় শিশু’র পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
 
সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. শুভ (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
মামলাসূত্রে জানা যায়, বিগত প্রায় নয় মাস ধরে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত শুভর ভালবাসার সম্পর্ক হয়। একপর্যায়ে অভিযুক্ত শুভ তাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। গত ৭ মে রাত্রে অভিযুক্ত শুভ বিয়ে করবে বলে এই কিশোরীকে পুনরায় ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী তিনমাসের অন্তসত্তা হলে ওই যুবক তাকে গর্ভের সন্তান নষ্ট করতে বলে। পরবর্তীতে গত ১৯ জুন ঔষুধের মাধ্যমে তার গর্ভের বাচ্চাটি নষ্ট করে। ভুক্তভোগী কিশোরীকে বিয়ের জন্য অনুরোধ করলে অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।


 
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীকে আজ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।
 
সোনারগাঁ উপজেলায় এক সিএনজি যাত্রী (২৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিজয় (৩৫) নামের এক সিএনজি চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক বিজয়কে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার সকালে মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।


 
এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, শনিবার সকাল ৭ টা দিকে আড়াইহাজার থানার ফেরিঘাট হইতে সিএনজি যোগে গৃহকর্মী এক নারী মদনপুর যাচ্ছিলেন। সিএনজি চালক বিজয় মাঝেরচার এলাকায় পৌছালে ওই নারীকে গাড়িতে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের জংগলে নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে ধর্ষক বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করেন।


 
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, সিএনজি’র যাত্রীকে জোরপূর্বক ধর্ষন করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। পরে গোপন সুত্রে ধর্ষক বিজয়ের তথ্য সংগ্রহ করে মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলচ্ছে।
 
 
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১ সন্তানের জননী (২৩) কে একাধিকবার ধর্ষণের ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক সাঈদ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ জুন) বিকেলে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  এর আগে গত ১৭ জুন শুক্রবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভ’ক্তভোগী ধর্ষিতা স্বামী পরিতক্তা গৃহবধূ বাদী হয়ে ১৮ জুন শনিবার বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২(৬)২২।


 
সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে সাঈদ হোসেন ঢাকা গাজীপুরে চাকুরী করার সুবাদে ভূক্তভোগী স্বামী পরিতক্তা গৃহবধূর সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।


 
প্রেমের সম্পর্ক সূত্র ধরে লম্পট সাঈদ হোসেন ভুক্তভোগী গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে। এর ধারাবাহিকতায় গত ১৭ জুন শুক্রবার রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিতক্তা গৃহবধূকে ধর্ষন করে লম্পট সাঈদ। পরে ভুক্তভোগী ধর্ষিতা লম্পট ধর্ষক সাঈদকে বিয়ে করার কথা বললে ধর্ষক সাঈদ বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।


 
আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেনীর কিশোরী (১৭) কে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।


 
গত মঙ্গলবার (২১ জুন) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার (২২ জুন) সকালে আড়াইহাজার থানা পুলিশ ধর্ষণের অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার।


 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দরিদ্র পরিবারের মেয়ে ধর্ষিতা (১৭) নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ে। পুরিন্দা এলাকায় বিদ্যালয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা অপু মেয়েটিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। অপুর ধারাবাহিক প্রেমের প্রস্তাবে মেয়েটি তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। অপু বিভিন্নস্থানে ঘুরতে নিয়ে গিয়ে মেয়েটির সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। বিগত ১০ মে সকাল সাড়ে ১০টায় মেয়েটি পুরিন্দা কেএম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে, ছাত্রলীগনেতা অপু বিদ্যালয়ের সামনে থেকে মেয়েটিকে তার কালো রংয়ের প্রাইভেটকারে তুলে তাদের বাড়ির পাশে বালুর মাঠে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে প্রাইভেটকারের ভিতরে ধর্ষণ করে। ওই সময় মেয়েটি কান্নাকাটি করলে অপু তাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে বলে আশ্বস্ত করে চলে যায়। সম্প্রতি মেয়েটি অপুকে বিয়ের কথা বললে অপু মেয়েটিকে বিয়ে করবেনা বলে জানায়।


 
আড়াইহাজারে শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনায় পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা) আজিজুল হক হাওলাদার জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আসামীকে সোপর্দ করা হয়েছে তদন্ত শেষে অভিযোগ দাখিল করা হবে।


 
নারায়াণগঞ্জ পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে ধর্ষণের ঘটনাগুলোতে সব আসামীরাই গ্রেপ্তার হয়েছে। বেশিরভাগ ধর্ষণের ক্ষেত্রে দেখা যায় প্রেম ভালবাসা করে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে পরবর্তীতে বাবা-মা জানার পর এসে ধর্ষেণের মামলা করছে এই ধরণের ঘটনায়ই বেশী। তিনি আরও জানান, প্রত্যেকটি পরিবারে বাবা-মা যদি সচেতন হয় ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখে এই ধরণের ধর্ষণ ও ধর্ষণ মামলা অনেকটা কমে যাবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন