Logo
Logo
×

বিশেষ সংবাদ

পদ্মা সেতু নির্মাণে ঋণ পরিশোধ হবে ২০৫৭ সালে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১২:২৬ এএম

পদ্মা সেতু নির্মাণে ঋণ পরিশোধ হবে ২০৫৭ সালে
Swapno

 

আগামী ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ২০৫৭ সাল নাগাদ পদ্মা সেতু নির্মাণে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।  

 

সোমবার (২৭ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ হিসেবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে যাবে।  


পদ্মা সেতু রোববার সকাল ৬টায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন