Logo
Logo
×

বিশেষ সংবাদ

সুব্রত’র মত মামলারও কি মৃত্যু ঘটবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৫:৫২ পিএম

সুব্রত’র মত মামলারও কি মৃত্যু ঘটবে
Swapno

 

# হত্যাকারীরা কাউন্সিলরের লোক বলে ধরাছোয়ার বাইরে

 

এক মাস সময় অতিবাহিত হলেও এখনো গ্রেপ্তার হয় নাই নগরীর দেওভোগ এলাকার কাউন্সিলর মনিরের কিশোরগ্যাং গ্রুপের নির্যাতনের শিকার নিহত সুব্রত’র হত্যাকারীরা। নিহতের পরিবারের দাবী পুলিশ তড়িৎ গতিতে আসামীদের গ্রেপ্তার করছে না। সেই সাথে আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের অনীহা রয়েছে অভিযোগ ভুক্তভোগীদের।  

 

অপরদিকে পুলিশ প্রশাসনের দাবী তারা আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাসায় গিয়ে আসামীদের পাওয়া যায় না। কিন্তু নিহত সুব্রত’র পরিবারের দাবী হত্যাকারীরা এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আর এতে করে তারা আতঙ্কে দিন পার করছে। এমনকি তাদের বাসা পর্যন্ত ছাড়তে হয়েছে।


এ নিয়ে উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সুব্রত’র বড় বোন ও মামলার বাদী সম্পা মন্ডল বলেন, আমার ভাই মারা যাওয়ার আগে জবানবন্দি দিয়ে তার হত্যাকারীদের নাম বলে গেছে পুলিশের কাছে সেই ভিডিও আছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাইয়ের সাথে তাদের কোন বিরোধ ছিলনা, নির্বাচনে কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের পক্ষে কাজ না করায় কাল হয়ে দাঁড়িয়েছিল আমর ভাই সুব্রত। নির্বাচনে তার পক্ষে কাজ না করার কারণে যদি আমাদের মত অসহায় পরিবারের ভাইকে হারাতে হয় তাহলে আমরা কই যাবো। তিনি অভিযোগ করেন, পুলিশ কাউন্সিলর মনিরের কাছ থেকে টাকা খেয়ে আসামীদের গ্রেপ্তার করছে না। মনিরের লোকদের অনেক টাকা। তারা আমাদের হুমকি দিয়ে বলে এই মামলা করে তাদের কিছু করতে পারমু না। এখনতো আমার তাই দেখতাছি। পুলিশ নিরব ভূমিকা পালন করে যাচ্ছে। আসামীরা গ্রেপ্তার না হওয়া এই হত্যার বিচার নিয়ে শঙ্কায় আছেন ভুক্তভোগী পরিবার।


ঘটনার সবিস্তার জানার পর নিশ্চয়ই পাঠক-পাঠিকার মনে যে প্রশ্নটি জোরে শোরে উঠবে সুব্রতর ঘটনা কি শেষ পর্যন্ত ধামাচাপাই পড়ে যাবে? প্রায় মাস হতে চলল, অভিযুক্ত হত্যাকারীরা ধরা-ছোঁয়ার বাইরেই রয়ে গেলেন। শুধু তাই নয়, এলাকায় দিব্যি ঘুরে বেরাচ্ছেন।  কেউ বলছেন, মামলা সংশ্লিষ্টদেরকে ‘ম্যানেজ’ করে ফেলেছেন?  কিন্তু পুলিশ প্রশাসন চাইলে আসামীদের গ্রেপ্তার করা কোন বিষয় না।


উল্লেখ্য  নিহত সুভ্রতর পরিবারের  ১২ জনের নাম উল্লেখ্য করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়। মামলার এজাহারে উল্লেখ্য করা হয় নিহত সুব্রতকে (২২ মে) কাউন্সিলর মনিরের লোকজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তার উপর নির্যাতন করে রাতের বেলায় তাকে বাসার সামনে ফেলে রেখে যায়। পরবর্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালিন সুব্রত মৃত্যুবরণ করে।


নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তারা যার লোকই হোকনা কেন কাউকে ছাড় দেয়া হবে না। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন