Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোন সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খারাপ বলতে পারবে না: এমপি বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৮:৪১ পিএম

কোন সাংবাদিক শেখ হাসিনা সম্পর্কে খারাপ বলতে পারবে না: এমপি বাবু
Swapno

 

নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে যিনি নতুন অঙ্গীতে সাজিয়েছেন প্রথম এবং আমি মনে করি তার অর্জন শেষ করার মতো নয়। তিনি এমন একজন প্রথম নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত বাঙালি মেয়র সেলিনা হায়াৎ আইভী। মহান নেত্রী শেখ হাসিনা আপনাদের এই সাংবাদিকদের নিয়ে ভেবেছেন। কোন সাংবাদিক কিন্তু শেখ হাসিনা সম্পর্কে একটি শব্দ পর্যন্ত খারাপ বলতে পারবে না। আমি সবার সাথে কথা বলেছি যেহেতু ছাত্রলীগের কাজ করেছি সবার সাথে পরিচয় সবার সাথে কথা হয়েছে।

 

যখন  তারা সমষ্ঠেীগতভাবে হয় তখই নানান কথা বলে এমন কথাও আমি শুনেছি যারা সংবাদ পত্রিকায় জব করেছেন তারাও বলেছেন এমন একজন মহান নেত্রী পাওয়া খুব মুসকিল যিনি পদ্মাতে পাড়ি দেওয়ার সময় বলে আমার সাংবাদিকরা কই তারা খেয়েছে নাস্তা খেয়েছে। অনেকে খুশী করার জন্য আপা জন্য পিঠা বানিয়ে নিয়ে আসেছেন পর্যপ্ত তো আনতে পারিনি। পিঠার অংশ কিন্তু সাংবাদিকদের না দিয়ে তিনি পদ্মা নদীতে পার হতেন না। যখন ফেরিতে থাকতেন। আবার যখন গাড়ির বহর যেতো বঙ্গবন্ধুর কন্যা হয়ে ও তিনি সার্কিট হাউজে আমি ও অনেক টুরে একসাথে ছিলাম দেখেছি তিনি বলতেন দেখো সাংবাদিকরা খেয়েছে কিনা। প্রথমে কিন্তু আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি বসবো কি বসবো না টেনশনে আগে সিনিয়ররা বসুক। উনি বলতেন এই বাবু যাও সাংবাদিকদের ডেকে নিয়ে আসো।

 

সোমবার সন্ধ্যায় জেলা গ্রন্থাগারে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্রের প্রাপ্ত থেকে অসুস্থ পাঁচ সাংবাদিককে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বাবু আরো বলেন, উনি বলেন ওনাদেরকে আগে দেখুক খাওয়া শেষ হয়েছে কিনা। এই যে প্রতিটি ক্ষেত্রে উনার অনুভুতি আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কিন্তু সেই অনুবতিগুলো বাস্তবায়ন করছেন। কিন্তু অন্যরা আমি বলবো বেগম জিয়া, হোসাইন মুহাম্মদ এরশাদ,জিয়াউর রহমান উনাদের তো সেই শিক্ষা ছিলো না।

 

উনি একমাত্র রাজনীতি ব্যাক্তিতের বহিঃপ্রকাশ কিভাবে বঙ্গবন্ধুর কন্যা হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি যখন জন্ম গ্রহন করেছেন সবাই রাজা বাদশাহ রাজ সিংহাসন রাজপ্রসাদ দেখতে চায় কিনতে চায় কিন্তু উনি তার অংশীদারিত্ব নিয়ে বড় হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যখন মন্ত্রী তখন উনি কলেজের ছাত্রী সুতরাং তার কোনো লোভ লালসা নাই্ এটা কিন্তু প্রমানিত। আর সবাই কিন্তু রাজা বাদশাহর ছেলে মেয়ে স্ত্রী কন্যা হওয়ার চেষ্টা করে।

 

আর উনি এগুলো হয়ে পরে রাজা বাদশাহ হয়েছে এর জন্য এতো পার্থক্য ওনার সাথে অন্যদের। সেই মানুষটিকে নিয়ে বিভিন্ন সমালোচনা হয় তখন সাংবাদিক ভাইয়েরা আপনাদের স্বার্থে আপনারা এক হবেন। আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা এটা রাষ্ট্রের বিরোধীতা নয়। সরকারের বিরোধীতা নয় কিন্তু রাষ্ট্রের গঠনমূলক কর্মকান্ডের বিরোধীতা করা কিছু সাংবাদিক ভাই কিন্তু জন্মগ্রহণ করেছে যারা আসলে আদো সাংবাদিকতা কি জিনিস সেটা বুঝতে চায় না।

 

বাবু আরো বলেন, আর আমি বলবো তাদের মধ্যে বুঝার অভাব রয়েছে। জার্নালিজাম নলেজ ওদের অনেক কম। সেই বিষয়ে আপনারা যখন কথা বলেন তখন দুঃখ হয় প্রসাংশাতো বঙ্গবন্ধুর কন্যা প্রসংশা শেষ নেই। উনার বদনাম যারা বলবে তারা হতভাগা। কারণ এমন একটা নেত্রী যার সম্পর্কে উনার বদনাম করার মতো কিছুতো নেই। উনি তো মায়ের মতো দেখতে চলাফেরা বোনোর মতো। শাড়ীপড়া আপনার ঘরের একদম আপন মানুষটির মতো উনার মতো আল্টিফিসার আমি কাউকে দেখি না। আমি ছাত্রলীগ করে আসছি ছোট থেকে দেখে আসছি। কিন্তু আমার কছে কেনো জানি মনে হয়।

 

খুবই আপন উনাকে দেখলে মানুষ কেনো দিন শ্রদ্ধা ও মাথা অবনত না করে অন্য কিছু ভাবার কেনো উপায় নাই। তাহলে তিনি কোন আপনাদের জন্য করবে না। অন্যরা কেনো করে নাই। সেটা আমার অভিযোগ আর উনি কেনো আপনাদের জন্য আরো বেশি করবেন না এটাই আমার প্রশ্ন। আরো বেশি করবেন করেছেন দিয়েছেন আরো করবেন। উনি আপনাদের পথ দেখিয়েছেন আরো পথ দেখাবেন এটাই স্বাভাবিক। এটাই বাংলাদেশ আশা করে। উনার শত্রু কেউ উনার শত্রু যারা ওরা যে কারা ওরা যে কারা এটা আপনারা ও জানেন আমার ও জানি। ওরা তো জয় লাভ করতে পারে নাই।

 

আমি বলি এই হবে সেই হবে সবই হবে কিন্তু ভিকটোরিটা যেমন আইভীর হবে ঠিক আমার এখানে ও অনেকেই অনেক দল করবে অনেক কথা বলবে কিন্তু শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত সকল ভোট যাবে। সব খেলা নয় সব কথা কথা নয়। সব ভালোবাসা ভালোবাসা নয়। প্রকৃতি ভালোবাসা বিপদের বন্ধু।  বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে সাংবাদিক নাম হয়েছে এখন সভাপতি সাংবাদিক উনিও সাংবাদিক আপনি ও সাংবাদিক ওই লোকটা ও সাংবাদিক যে লোকটা লেখা পড়া ও জানে না। কিছু করে না। কিন্তু পুলিশের ইনফরমেশন কাজ করে। এটা আমাদের জন্য অনেক দুঃখনজনক কষ্টজনক বেদনার একটা পরিচয়। সিটি করের্পরেশনকে যিনি নেত্রীত্ব দিচ্ছেন তার পাশে আমার থাকবো সবাই।


নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় উক্ত চেক বিতরণ অনুষ্ঠান ও মৌসুমী ফল উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমূখ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন