বন্যার্তদের সাহায্যে লইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটির ত্রাণ বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জুলাই ২০২২, ০৯:৪৩ পিএম
নারায়ণগঞ্জ লইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে। বন্যার্তদের সাহায্যে ত্রাণ নিয়ে নারায়ণগঞ্জ থেকে গতকাল কোর্ট প্রাঙ্গণ থেকে সিলেট উদ্দেশ্যে রওনা হন।
বৃহস্পতিবার বিকেলে জেলা আদালত প্রাঙ্গন থেকে লইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটি সংগঠনের উদ্যোগে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি এড. আবু হাসনাত মো.শহিদ বাদলের তত্বাবধানে এই ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, লইয়ার্স ওয়েল ফেয়ার সোসাইটির সংগঠনের সাধারণ সম্পাদক এড. আলাউদ্দিন আহম্মেদ, সহ সভাপতি এড. ফজলে রাব্বি, মো. রাশেদ ভূইয়া, এড. রানা, সাংগঠনিক সম্পাদক এড. ফিরোজ মিয়া, এড. জসিম উদ্দিন, এড. হাবিবুর রহমান হাবিব, এড. পায়েল, এড. দ্দভ, এড. শাহ পরান, এড. স্বপন ভুইয়া, কোষাদক্ষ এড. ফুরকান,এড. ওুমানা, এড. শাহ পরান, এড. সুরাইয়া, এড. ফয়েজ, এড. রঞ্জিত, এড. নারায়ণ চন্দ্র, এড. রুবেল এড. অঞ্জন, এড. ইমন, এড. আনোয়ার, এড. তুলি, এড. এ এম এম একরামুল হক. আরো উপস্তিত ছিলেন বন্দর থানা আওয়অমী লীগের যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলমগীর হোসেন, আরজু রুবেলসহ প্রমুখ।এমই/জেসি


