Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নদী পথে হাটে আসছে গরু, সতর্ক পুলিশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ০৮:৩৪ পিএম

নারায়ণগঞ্জে নদী পথে হাটে আসছে গরু, সতর্ক পুলিশ
Swapno

নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বসতে শুরু করেছে কুরবানির পশুর হাট। এসব হাটে ইতোমধ্যে বাঁশের খুঁটি বসানো হয়েছে। চলছে ত্রিপল, কাউন্টারসহ অন্যান্য আনুসাঙ্গিক কার্যক্রম। শুক্রবার (১ জুলাই) ফতুল্লা ডিআইটি মাঠ ও বন্দরের নবীগঞ্জ পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফতুল্লা পশুর হাটে বুড়িগঙ্গা নদী দিয়ে ও নবীগঞ্জ হাটে শীতলক্ষ্যা নদী পথে আসতে শুরু করেছে গরু। 

 

সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসছেন গরু নিয়ে। হাটে হাটে ইতোমধ্যে বসেছে পুলিশের বিশেষ নজরদারি দলের পাহারা। নদী পথেও গরুর ট্রলারে ডাকাতি, চাঁদাবাজি রোধে সক্রিয় রয়েছে নৌ পুলিশ। সিরাজগঞ্জের ব্যাপারী আজগর আলী মুন্সী জানান, আমি ৮ টি এবং আমাদের সাথের কয়েকজনের একাধিক করে গরু নিয়ে এসেছি হাটে। এখানে হাট বসেছি, খুঁটি বসানো হয়েছে। 

 

এবার গো খাদ্যের দাম বেশী গেছে। বন্যায়ও আমাদের অনেক সমস্যা হয়েছে। গরুর দাম এবার বেশী। এবার লাভ করতে পারবো বলে আশা রাখি তবে হয়তো তেমন ভালো লাভ নাও হতে পারে। জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, এবার হাটগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি রোধ, জাল টাকার বিষয়ে বাড়তি সতর্কতা থাকবে। পথে পথে গরু আসতে কোন ধরনের বাধার সৃষ্টি যেন না হয় সেদিকেও বিশেষভাবে বলা হয়েছে নজর রাখতে। 

 

কোন ধরনের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কেউ যে কোন ধরনের নাশকতার চেষ্টা করতে না পারে সেদিকেও আমরা সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা নজরদারি করছি। নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একজন ব্যাপারী অনেক কষ্ট করে তার পশু পালন করে বিক্রির জন্য নিয়ে আসেন। তার গরুর রশি ধরে টান দেয়া হবে, তা হবেনা। 

 

সে যে হাটে ইচ্ছা সেই হাটেই যাবে। তাকে জোর করে কোথাও নামানো যাবেনা। নৌ পথে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি রোধে বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করেছি। আলাদা বিশেষ বোট ভাড়া করা হয়েছে, বাড়তি তেল দেয়া হচ্ছে। বাড়তি ফোর্স থাকছে নৌ পথে। আশা করি কোথাও কোনো অভিযোগ থাকবেনা, যদি কোন অভিযোগ পাওয়া যায় বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন