ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত অবৈধ ইজিবাইক, লেগুনা, সিএনজির বিরুদ্ধে অভিযান পরিচলনা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ্ বাংলা ব্যাংকের সামনে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর ও শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো: শরফুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি লেগুনা, ১১টি সিএনজি, ৮টি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ১২টি ইজিবাইকসহ ৩৪টি নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধর জানায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। যারা মহাসড়কের পাশে অবৈধ স্ট্যান্ড, পার্কিং করে যাত্রী উঠা-নামা করায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থাকি। আজ ৩টি লেগুনা, ১১টি সিএনজি, ৮টি ব্যাটারী চালিত অটোরিক্সা ও ১২টি ইজিবাইকসহ ৩৪টি নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এসব নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো: শরফুদ্দিন জানায়, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমরা তৎপর রয়েছি। ঈদ যাত্রায় ঘরমুখী মানুষ যেন দুর্ভোগের শিকার না হয় সেদিকে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ কোন যানবাহন চলাচল এবং পার্কিং করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে।এসএম/জেসি


