Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাত মাসে শীতলক্ষ্যা-বুড়িগঙ্গায় ৫৬ লাশ

Icon

হাসিবা নিঝুম

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৪:২৪ পিএম

সাত মাসে শীতলক্ষ্যা-বুড়িগঙ্গায় ৫৬ লাশ
Swapno

 

#সচেতনতা তৈরির কোন বিকল্প নেই :  বাবু লাল বৈদ্য
 


বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। প্রায় ৭০০ টি নদী-উপনদীর সমন্বয়ে বিশ্বের বৃহৎ নদীব্যবস্থা গড়ে উঠেছে এখানে। এই নদীগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তবে আমাদের অসচেতনতার কারণে এই নদীগুলোতেই প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক জেলা নারায়ণগঞ্জও এর ব্যতিক্রম নয়। ৫টি গুরুত্বপূর্ণ নদীকে (বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র ও মেঘনা) কেন্দ্র করে গড়ে উঠেছে এই জেলা। এর মধ্যে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী শহর সংলগ্ন হওয়ায় এই নদী দুটি অনেক ব্যস্ততম এবং নারায়ণগঞ্জের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

 

এমনকি এখানে অনেক ব্যবসায়িক এলাকা এবং বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর সিংহভাগই এই নদী দুটোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ফলে বিভিন্ন শিল্প কারখানার মালামাল পরিবহনের জন্য এই নদীগুলোতে অনেক বড় বড় জাহাজও প্রবেশ করে। এছাড়াও প্রায় প্রতিমুহুর্তেই নদীতে দেখা যায় সারি সারি বালুবাহী বাল্কহেডের চলাচল। বিআইডব্লিউটিএ’র দেয়া তথ্য মতে গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে শীতলক্ষ্যায় ৫টি নৌ দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় প্রাণ হারায় ৫৬ জন। এছাড়াও এই নদীগুলোতে আরও একাধিক নৌ-দূর্ঘটনার মত ঘটনা ঘটলেও প্রাণহানীর বিবেচনায় এই ৫টি ঘটনার কথা উল্লেখ করা আছে বিআইডব্লিউটিএ’র কাছে।


 
বিআইডব্লিউটিএ’র তথ্য মতে নারায়ণগঞ্জে গত বছরের ৪ এপ্রিল সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জ এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় এমএল সাবিত আল-হাসান নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই যাত্রীবাহী লঞ্চটি মদনগঞ্জ এলাকায় নির্মানাধীণ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি এলাকায় পৌছালে এসকে-৩ নামের একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। যা নারায়ণগঞ্জে ঘটা সবচেয়ে বড় দূর্ঘটনা হিসেবে পরিচিত। এ দূর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি ঘটে।


 
গত ২০ মার্চ শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আফসারউদ্দিন নামে লঞ্চ ডুবির ঘটনায় ১০ জন মৃত্যু বরণ করেন। নৌপথে এমন মর্মান্তিক দুর্ঘটনার চিত্র নতুন নয়। প্রতি বছর নদী পথে চলাচল করতে গিয়ে অকালে ঝরে পরে অনেক প্রাণ।


 
বিআইডব্লিউটিএ’র তথ্য মতে চলতি বছরের ১১মার্চ বিজি মাউথ নামক এলাকায় একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করা হয়।


 
গত ১ এপ্রিল বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় ১০ জন নিহত হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। কিছুদিন আগেও নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ততম এলাকা সেন্ট্রাল খেয়াঘাটে এক সাথে দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটে, সেই ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।


 
কিছুদিন পর পরই নদীগুলোতে ঘটছে নৌকা ডুবির ঘটনা। বাল্কহেড চলাচলের বিধি নিষেধও জারি করা হয়েছে আরো অনেক আগে। কিন্তু তার বাস্তবায়ন আর আলোর মুখ দেখেনি কখনোই।

 

এসব নৌ দূর্ঘটনায় কী কী ব্যবস্থা নেওয়া হয় সে সম্পর্কে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, তারা আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান ও নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন এবং সরকারের কাছ থেকে প্রাপ্ত প্রণোদনাও পৌঁছে দেন তিনি। উদ্ধার কাজে তাদেরকে নৌ পুলিশ, পোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সাহায্য করেন বলে জানান তিনি। তবে সচেতনতার কোন বিকল্প নেই বলে জানান এই কর্মকর্তা।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন