Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঈদের কেনাকাটায় শপিংমলে ভিড় কম, ফুটপাতে বেশি

Icon

মেহেরীন জারা

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৭:৪৫ পিএম

ঈদের কেনাকাটায় শপিংমলে ভিড় কম, ফুটপাতে বেশি
Swapno

 


দরজার সামনে কড়া নাড়ছে ঈদুল আযহা। এই ঈদকে কেন্দ্র করে শহরের শপিংমলগুলোতে ক্রেতাদের তেমন একটা ভিড় দেখা না গেলেও ইতিমধ্যে ফুটপাতের বাজার গুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। এই সব ফুটপাতে তুলনামূলকভাবে কম দামে পণ্য যাওয়া বলে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের সদস্যদের বেশিরভাগই এখানে ভিড় করে কেনাকাটা করার জন্য। 

 

কিন্তু যেভাবে জনসমাগম হচ্ছে সেই তুলনায় কেনাবেচা হচ্ছে খুবই কম। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতে বেচাকেনার জন্য নারায়ণগঞ্জে শায়েস্তা খান সড়ক থেকে চাষাঢ়ার বঙ্গবন্ধু রোড পর্যন্ত ভিড় দেখা গেছে ক্রেতাদের। হকারদের হাকঁডাকে মুখরিত হওয়া প্রতিটি ফুটপাতের দোকানে চলছে ঈদের বেচাকেনা। সাধ ও সাধ্যের হিসাব মেলাতে এই দোকানগুলোতে ভিড় করছেন অনেক মানুষ। সন্তানের পাশাপাশি নিজেদের জন্যও পছন্দসই কেনাকাটা করছেন ক্রেতারা। 

 

ক্রেতারা বলেন, শপিংমলগুলোতে দাম অনেক বেশি এবং সে তুলনায় ফুটপাতে কম দামে ভালো মানের পণ্য পাওয়া যাচ্ছে। ফুটপাতে যারা নিয়মিত কেনাকাটা করেন তাদের মধ্যে কয়েকজন বলেন, এবার বিক্রেতারা দাম ছাড়তে চাচ্ছেন না। বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে জুতা ও জামা-কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন সাকিব নামে এক ব্যবসায়ী। 

 

সুচনা নামের একজন ক্রেতা বলেন, এর আগে বাচ্চাদের সুতির পোশাক যেখানে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে কেনা যেত এবার সেগুলো ৩০০ টাকার কমে কেউ ছাড়ছেন না। অনেক ক্রেতাই জানান, তারা মোটামুটি দামে কিনছেন জামাকাপড়। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের সমাগম তত বাড়ছে। কিন্তু বিক্রেতারা বলছেন, বাড়ছেনা বেচাকেনার ধরণ। 

 

ক্রেতারা নিজ নিজ সাধ্যের মধ্যে ভালো পণ্যটা কিনতে ফুটপাতে ভিড় করছেন। তবে এবার ফুটপাতের পণ্যের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এই বিষয়ে এক বিক্রেতা জানান, তাদের বেচাকেনা এখন বেশিরভাগই লোকসানের দিকে যাচ্ছে। আগের তুলনায় এবারের বেচাবিক্রি তেমন ভালো হচ্ছে না। 

 

আরেক বিক্রেতা জানান, সকাল থেকে রাত পর্যন্ত তাদের বেচাকেনা চলে। এই ঈদে তাদের ব্যবসা ভাল যাচ্ছে না। তাই লাভের চেয়ে লোকসানই বেশি হচ্ছে বলে মনে করেন তারা। আরও এক ব্যবসায়ী যুগের চিন্তাকে বলেন, আমাদের এখানে প্রচুর ক্রেতার ভিড়। কিন্তু সেই তুলনায় বিক্রি বাড়েনি। 

 

ঈদের দু’একদিন আগে হয়তো ফুটপাতের বেচাকেনা বাড়বে বলে জানান তিনি। আরেক ব্যবসায়ী রবিন আলি বলেন, কাস্টমাররা দেখে-দেখে চলে যান। এখনো  অনেকে কেনাকাটা শুরু করেননি। তবে, ভিড় দেখে মনে হচ্ছে আমাদের বিক্রি বেড়েছে, আসলে আমাদের বিক্রি বাড়েনি। শুধু ভিড় বেড়েছে।এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন