Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর হাসপাতাল রোডে ঈদ’র জামাত অনুষ্ঠিত হবে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৯:৪৭ পিএম

খানপুর হাসপাতাল রোডে ঈদ’র জামাত অনুষ্ঠিত হবে
Swapno

 

ইসলামী কাফেলার পরিচালনায় প্রতিবারের ন্যায় এবারও খানপুর হাসপাতাল রোডে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত। ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ টায়। ঈদের প্রথম জামাতের ইমামতী করবেন দারুস সালাম এতিম খানার খতিব মাওলানা মো: আল-আমিন। ২য় ঈদ জামাতের ইমামতী করবেন খানপুর ব্রাঞ্চ রোড, জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান। 

 

ঈদ জামাত পরিচালনা কমিটির ও খানপুর ইসলামী কাফেলার সাধারন সম্পাদক সামসুজ্জামান ভাষানী জানান, নারায়াণগঞ্জে কেন্দ্রীয় ঈদ গাহর পর নগরীর সবচেয়ে বড় জামাত খানপুর হাসপাতাল রোডে অনুষ্ঠিত হয়। তাই মুসুল্লিরা যাতে নিরবিঘ্নে ঈদের জামাতের নামাজ আদায় করতে পারে সে ভাবে ব্যবস্থা করা হয়েছে। ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে সহযোগিতায় থাকবেন খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, সহ খানপুর সমাজ কল্যান সংস্থা, খানপুর জনকল্যান ও আমরা খানপুরবাসী।

 

ঈদ জামাত পরিচালনা থাকবেন কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, মো: জাহাঙ্গীর কবির পোকন, হাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির বকুল, মো: সহিদ হোসেন স্বপন, মো: জসিমউদ্দিন, মো: সেলিম খান, মো: আসলাম, মাহবুর রহমান মারুফ, সেন্টু, মো: ইকবাল, মো: সোহেল হাজী নিজাম উদ্দিন, ইছালউদ্দিন, আমির হোসেন, সহ প্রমুখ।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন