Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাড়ি ফেরার পথে যুবক খুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১০:২১ পিএম

বাড়ি ফেরার পথে যুবক খুন
Swapno

ঈদে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। টঙ্গীর একটি হাসপাতালে বুধবার (৬ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবকের নাম মো. সাঈদ (২২)।

 

সে রূপগঞ্জে ওয়াটার টাংকির হেলপার। নিহতের চাচতো ভাই লিটন বলেন, আমি টঙ্গীতে চাকরি করি। আমার ভাই সাঈদ  রূপগঞ্জে থেকে চাকুরি করতেন। ঈদের ছুটিতে আমরা দুজন একসঙ্গে বাড়িতে যাবো সিদ্ধান্ত হয়েছিল।  বেতন-বোনাস নিয়ে আমার বাসায় আসার পথে ছিনতাইকারীরা তাকে মেরে তার টাকা-পয়সা নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিলে ওখানেই মারা যায়।

 

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সজল পাল বলেন, রূপগঞ্জ থেকে তার আত্মীয়র বাসায় আসার পথে টঙ্গী-আব্দুল্লাহপুর ব্রিজে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর একটি হাসপাতালে নিলে সে মারা যান। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন