না.গঞ্জে হাটের পরিবেশ ও শৃঙ্খলা ভালো আছে: ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১১:০৮ পিএম
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, এবার পদ্মা ব্রিজ হওয়ায় আমাদের ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ফরিদপুর এলাকার ব্যাপক গরু এই সেতুর উপর দিয়ে আসছে। পুলিশ সুপার মহোদয় নিয়ে আমি অনেক ক্ষন ধরে কোরবানির পশুর হাট গুরে বিভিন্ন পরিস্থতি দেখছি। এ সময় গরুর বেপারীরা সন্তোষ প্রকাশ করে বলেছে, রাস্তায় কোন ধরনের হয়রানির ও কোন কষ্ট হয়নি তাদের । ফলে গরু এবং ব্যবসায়ীরাও সুস্থ আছেন এবং সুন্দর ভাবে বেচাকেনা করছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে অস্থায়ী পশুর হাট পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ কোরবানির পশুর হাট আজকের থেকেই মোটামুটি জমে উঠেছে। পরিবেশ পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ভালো আছে। এখানকার ব্যবসায়ী ও ইজারাদার যারা আছেন তারা সবাই আইন শৃঙ্খলা বাহীনির প্রতি সন্তোষ প্রকাশ করেছেন । আর এভাবে চলতে থাকলে ব্যবসায়ী ও ইজারাদার সকলে ভালো থাকবে এবং ব্যবসায় লাভের মুখ দেখবে। কয়েকটি হাটে জোর করে গরু নামানোর অভিযোগ উঠেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , এ ধরনের অভিযোগ আসলে মানুষ হাতের আন্দাজে বলে। যদি কেই নির্দিষ্ট করে বলতে পারে, যে কোন হাটে জোর করে গরু নামানো হচ্ছে , তা হলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) নাজমুল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।এমই/জেসি


