হাটে কোন রকমের অনিয়ম ধরা পড়েনি : এসপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১১:১৪ পিএম
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জে বিভিন্ন কোরবানির পশুর হাটে পর্যাপ্ত গরু উঠেছে। প্রত্যেক বছরের মতো এবারও আমি এবং জেলা প্রশাসক মহোদয়, আমরা নারায়ণগঞ্জের সকল হাট পরিদর্শনে যাচ্ছি। হাটের ইজারাদার এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা বিভিন্ন জায়গা থেকে হাটে কোরবানির পশু নিয়ে আসছে তাদের সাথে কথা বলছি। তারা সবাই আইন সৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া কোন রকমের অনিয়ম এখন পর্যন্ত ধরা পড়েনি।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে অস্থায়ী পশুর হাট পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। ইজারাদারদের উদ্দেশে তিনি বলেন, আমাদের অনুরোধ কেউ যেন কোরবানির পশু নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায়। পশু নিয়ে বেপারিরা যে হাটে যেতে চায় সেই হাটে যাব, কেউ যেনো তাদের না আটকায়। যদি কেউ বেপারিদের ইচ্ছেমতো হাটে যেতে বাধা দেয় বা কোন রকমের অনিয়ম ধরা পড়ে, তা হলে তাদের উপর কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে ইজারাদার সকলেরই সহোযগিতা আমরা চাচ্ছি এবং পাচ্ছিও। এসময় তিনি নারায়ণগঞ্জবাসীদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক’ সার্কেল) নাজমুল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।এমই/জেসি


