Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্ত্রীর সাথে অভিমানে যুবকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৩:৫৪ এএম

স্ত্রীর সাথে অভিমানে যুবকের মৃত্যু
Swapno

বরিশাল থেকে ৭-৮ মাস পূর্বে প্রেমিকার হাত ধরে ফতুল্লায় পালিয়ে এসে বিয়ে করছিলো। বিয়ের ৭-৮ মাস যেতে না যেতেই শুক্রবার (৮ জুলাই) স্ত্রী হিরা মনি (১৮)'র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরেই আত্নহত্যা করলেন যুবক সাগর হাওলাদার(২০)। নিহত সাগর হাওলাদার ফতুল্লা থানার লালপুরের কামরুজ্জামানের বাড়ীর ভাড়াটিয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ গ্রামের দুধল মৌ নামক গ্রামের মোঃ মোস্তফা হাওলাদারের পুত্র।

 

শুক্রবার বিকেলে ফতুল্লার লালপুরস্থ (আমতলা) কামরুজ্জামানের বাড়ীর দ্বিতীয় তলা থেকে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মুঠোফোনে নিহতের এক নিকটাত্নীয় জানায়,প্রেম করে ৭-৮ মাস পূর্বে নিহত সাগর হাওলাদার তার প্রেমিকা হিরা মনি কে নিয়ে ফতুল্লায় পালিয়ে এসে পরিবারের অসম্মতিতে বিয়ে করে। এবং লালপুর এলাকাতেই বসবাস শুরু করে। পরিবারের কারোর সাথে কোন প্রকার যোগাযোগ ছিলোনা।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়,শুক্রবার সকাল এগারোটার দিকে স্ত্রী হিরা মনির সাথে কোন এক বিষয় নিয়ে নিহত সাগর হাওলাদারের কথা কাটাকাটি হয়। এতে স্ত্রী হিরা মনি অভিমান করে পাশের চায়ের দোকানে গিয়ে বসে থাকে। নিহত সাগর হাওলাদার পরপর দুইবার স্ত্রীর অভিমান ভাঙ্গিয়ে চায়ের দোকানে গিয়ে বাসায় নিয়ে আসতে চাইলেও স্ত্রী দুইবারই তাকে ফিরিয়ে দিয়ে বাসায় না গিয়ে দোকানেই বসে থাকে।

 

বেলা সাড়ে বারোটার দিকে স্ত্রী বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে বাড়ীর মালিক কে ডেকে নিয়ে আসে। বাড়ীর মালিক ঘরের ভ্যানলিটার ভেঙ্গে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত সাগর হাওলাদারের ঝুলন্ত দেহ।পুলিশ সংবাদ পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। নিহত সাগরের গ্রামের বাড়ীতে সংবাদ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন