Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৪:২৩ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত বাসের ধাক্কায় আব্দুর রহমান (৫৭) নামের এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

 

 

শনিবার (৯ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুর রহমান মুন্সীগঞ্জের লৌহগঞ্জের বাংকাইজ গ্রামের মৃত রেকমত আলীর ছেলে।


 
পুলিশসূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক এলাকায়  অজ্ঞাত একটি বাস পিকআপের পেছন দিয়ে ধাক্কা দেয়। এসময় পিকআপ চালক গাড়িটি থামিয়ে দেখতে বের হলে আরেকটি দ্রুতগতি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন।

 

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো বাস আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন