Logo
Logo
×

বিশেষ সংবাদ

৪৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে নাসিক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১২:৪৩ এএম

৪৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে নাসিক
Swapno


 

# ১১৫০ জন কর্মীর সাথে যোগ হবে আরো ৫০০ কর্মী
# এবছর কোরবানীর পশু জবাইয়ের স্থান নির্ধারণ হয়নি : পরিচ্ছন্ন কর্মকর্তা

 

 

আগামী ১০ জুলাই পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা । ঈদুল আযহার অন্যতম অনুষঙ্গ হলো ধর্মপ্রান মুসলমানগন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা ।

 


আমাদের দেশে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে কোরবানির পশু হাট থেকে  ক্রয় করে বাসায় নিয়ে আসার কালচার রয়েছে । কিন্তু আমাদের সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে । দলবেধেঁ পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকতে হবে । লোকসমাগম যতটা সম্ভব এরিয়ে চলতে হবে । যত্রতত্র কোরবানি না দিয়ে কর্তৃপক্ষের নির্বাচিত নির্দিষ্ট জায়গায়  কোরবানি দেওয়া হলে অনেক সুবিধা পাওয়া যায় তবে এবার সিটি করপোরেশন পশু জবাই করার নির্দিষ্ট জায়গা নির্ধারন করা এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহন করেননি ।

 


সিাট করর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল বলেন, এ বছর তারা পশু জবাই করার জন্য নির্দিষ্ট কোনো স্থান ঠিক করেনি । পশু জবাই করার পর যে বর্জ্য থাকে সেগুলো ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তারা ঈদুল আযহার দিন দুপুর ২টা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করবেন ।

 

এছাড়া তিনি আরো বলেন, সারাবছর তারা ১১৫০ জন কর্মী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করান।  কিন্তু এবার ঈদুল আযহার দিন অতিরিক্ত ৫০০ জন পরিছন্ন কর্মী দিয়ে কাজ করাবেন ।

 

যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করে প্রতিবেশীকে কষ্ট দেওয়া ইসলাম  ধর্মের দৃষ্টিতে অগ্রহনযোগ্য । ইসলাম পবিত্রত ও পরিচ্ছন্ন ধর্ম। সিটি করর্পোরেশন থেকে করোনা, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রকোপ বেশি হওয়ায় নগরবাসীকে সচেতন করতে স্বাস্থ্যবিধি মেনে চলা , মাস্ক পরা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া , পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন