Logo
Logo
×

বিশেষ সংবাদ

চাষাড়ায় সোনালী ব্যাংকে আগুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২২, ১২:২৬ এএম

চাষাড়ায় সোনালী ব্যাংকে আগুন
Swapno

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে ।

 

রোববার রাত পৌনে ১০ টায় বৈদ্যুতিক সুইচে স্পার্কিং থেকে আগুনের সুত্রপাত হয়ে কয়েকটি চেয়ার পুড়ে যায় ।

 

একাধিক তথ্য অনুযায়ী জানা যায়,  ঈদের ছুটিতে বাড়ি যাবার তাড়াহুড়োয় ব্যাংকের দ্বিতীয় তলার বৈদ্যুতিক পাখা বন্ধ না করেই চলে যায় কর্মকর্তা কর্মচারীরা। কয়েকদিন যাবৎ বিরামহীনভাবে বৈদ্যুতিক পাখা চালু থাকায় সুইচের স্পার্কের ঘটনা ঘটে ।

 

খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ।

 

ঈদের দিন হওয়ার সড়ক একেবারে ফাঁকা থাকায় সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ব্যাংকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে ।এমই/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন