Logo
Logo
×

বিশেষ সংবাদ

ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার হলেন মোহাম্মদ জায়েদুল আলম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১১:১৪ পিএম

ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার হলেন মোহাম্মদ জায়েদুল আলম
Swapno

অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা এ প্রজ্ঞাপনে বুধবার (১৩ জুলাই) এ আদেশ দেওয়া হয়।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম (বার) (২২তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান মোহাম্মদ জায়েদুল আলম।

 

চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।তার সহধর্মিনী জেসমিন কেকাও বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন