Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘কালা পাখি’ গানে নারায়াণগঞ্জের হাশিম মাহমুদ দেশজুড়ে ভাইরাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৬:৫৯ পিএম

‘কালা পাখি’ গানে নারায়াণগঞ্জের হাশিম মাহমুদ দেশজুড়ে ভাইরাল
Swapno

 

২৯ জুলাই মুক্তি পাবে ‘হাওয়া’ সিনেমা মুক্তির পূর্বেই ‘সাদা সাদা কালা কালা’ একটি গান ভাইরাল হয়েছে গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু ও সুর করেছেন নারায়াণগঞ্জের হাশিম মাহমুদ।


গত বছর খানেক আগেও ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ হাশিম মাহমুদের গানটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। উষ্কখুষ্ক আর এলোমেলো দাড়িওয়ালা এক বৃদ্ধ গানটি খালি গলায় গেয়েছিলেন বাদ্যযন্ত্র ছাড়াই সেই বৃদ্ধই এই হাশিম মাহমুদ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যাঁদের যাতায়াত আছে, তাঁরা এই হাশিম মাহমুদকে খুব ভালো করেই চেনেন। সেই সূত্রে হাশিম মাহমুদকে নিজের প্রথম সিনেমায় কাজে লাগিয়ে বাজিমাত করেছেন মেজবাউর রহমান সুমন। 

 

মেজবাউর রহমান সুমন জানান, হাওয়া সিনেমার কাজটা শুরু করি, তখনই ঠিক করেছিলাম গানটা সিনেমায় রাখব। কিন্তু হাশিম ভাইকে পাচ্ছিলাম না,  তিনি এখন আর চারুকলায় আসেন না। পরে টানা চার মাস খোঁজ নিয়ে জানলাম তিনি অসুস্থ আছেন বসবাস করেন নারায়ণগঞ্জে। গানের অনুমতিও পেলাম, কিন্তু অসুস্থতার কারণে তাঁকে দিয়ে গাওয়ানো হলো না, সেটা হলে আরও ভালো লাগত।’


হাশিম এখন সিজোফ্রেনিক রোগী। পরিবারে তাঁর ভাইসহ আরও কিছু আত্মীয়-স্বজন রয়েছেন, তাঁরাই এখন হাশিমের দেখাশোনা করেন। গতকাল তাঁর সঙ্গে দেখা করে এসেছে ‘হাওয়া’ সিনেমার টিম। তাঁকে ঢাকা নিয়ে আসতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। সিনেমা মুক্তির পরে হাশিম মাহমুদকে ঢাকা নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন মেজবাউর রহমান সুমন। 

 

‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন