Logo
Logo
×

বিশেষ সংবাদ

মরহুম ডা.মোসলেহ উদ্দীন আহম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৬:২৩ পিএম

মরহুম ডা.মোসলেহ উদ্দীন আহম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
Swapno

১৮ জুলাই ২০২২ ইং সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী বীর মুক্তিযোদ্ধা, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোসলেহ উদ্দীন আহম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ডা. মোসলেহ উদ্দীনের পরিবারের পক্ষ থেকে এবং তার প্রতিষ্ঠিত বর্তমানে সরকারি সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহ্্ফেিলর আয়োজন করা হয়েছে। 

 

মরহুম ডা.মোসলেহ উদ্দীন সাহেবের বড় ছেলে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ তার মরহুম পিতার আত্মার মাগফেরাত কামনা করার জন্য গোগনগর ইউনিয়ন বাসীর প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, মরহুম মোসলেহ উদ্দিন আহম্মেদ স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতার পরে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে ঐ এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

 

তিনি একজন সমাজ দরদী সমাজ সেবক, সৎ ও সাহসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তিনি বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে পাকিস্তান আমলে তিনি বঙ্গবন্ধুর নামে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন