Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিশোরদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে : ডিআইজি হাবিব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৯:৪৮ পিএম

কিশোরদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে : ডিআইজি হাবিব
Swapno



 
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, যে সব কিশোররা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত তারা  আমাদেরই কারো ভাই, কারো সন্তান,  কারো ভাতিজা বা ভাগ্নে। যা আইনে আছে পুলিশে পক্ষ থেকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ  অব্যাহত আছে। তবে কোনো জায়গায় যদি অতিরিক্ত মাত্রায় কিশোর অপরাধ মাথাচাড়া দিয়ে উঠে বা বেড়ে যায় তবে সেটির জন্যও পুলিশ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। 

 

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ পুলিশ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে পুলিশের পাশাপাশি  অভিভাবক,সচেতন জনসাধারণ, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষক অভিভাবক ছ্রাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে। মোবাইল কেন্দ্রীক সংস্কৃতি থেকে  কিশোরদেরকে সুস্থ ধারার সংস্কৃতিতে ফিরিয়ে আনতে হবে। কিশোরদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য পুলিশের পক্ষ থেকে সকল মহলের সহযোগিতা চান ডিআইজি। 

 

রোববার (১৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল উদ্বোধন কালে এ সব কথা বলেন। ওই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাফিজুর রহমান, অতি পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অথিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শারমিন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কল)  নাজমুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত এ খুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা ও সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান প্রমুখ। উদ্বোধনের পর পুলিশসহ বিভিন্ন স্তরের মানুষ মুরালের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন