উচ্ছ্বাসমুখর পরিবেশে রংধনু গ্রুপের এমডির জন্মদিন উদযাপন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৮:১০ পিএম
রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপুর জন্মদিন উৎসবমুখর আয়োজনে উদযাপিত হলো। এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকার রংধনু গ্রুপের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।
দুপুরে রংধনু বিজনেস পয়েন্টে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে কাউসার আহমেদ অপু জন্মদিনের কেক কাটেন। প্রতিদিনের বাংলাদেশ’র পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সম্পাদক মুস্তাফিজ শফি।
এ সময় উপস্থিত ছিলেন আরজি মিডিয়ার নির্বাহী পরিচালক মোরছালীন বাবলা, দৈনিক কালবেলার নির্বাহী সম্পাদক সন্তোষ শর্মা, রংধনু গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক বাবুল, রংধনু বিল্ডার্স-এর নির্বাহী পরিচালক লে. কর্নেল বাসির, প্রজেক্ট ডিরেক্টর কর্নেল নাজির, জিএম (অর্থ) দেলোয়ার হোসেন, ব্যবসায়ী মনির হোসেন প্রমুখ।
জন্মদিন উপলক্ষে রংধনু গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কাউসার আহমেদ অপুকে শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রংধনু গ্রুপ ল্যান্ড ডিপার্টমেন্ট, রংধনু বিল্ডার্স, গ্রিন টিভি, মেহেদী মার্ট, অ্যারাবিকা কফি, বাজার সারাবেলা, আরজি লাইফস্টাইল প্রভৃতি। আয়োজনের শেষ হয় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে।এমই/জেসি


