মেয়র আইভীর সাথে মহিলা পরিষদ নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৭:৩৭ পিএম
গতকাল বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার নেত্রীবৃন্দ মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াত আইভী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জনগণের সরাসরি ভোটে বিপুল ব্যবধানে ডাঃ সেলিনা হায়াত আইভী বিজয়ী হওয়ায় বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
মেয়রের ব্যক্তিগত ক্যারিশমা, জনগণের প্রতি ভালবাসা, কমিটমেন্ট পূরণের চেষ্টা ও নগরের উন্নয়নে কাজ করার জন্য উনি তিন তিন বার নির্বাচিত হয়েছে। তার এই বিজয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। শহরের শান্তি, শৃঙ্খলা রক্ষা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বায়ু ও নদী (শীতলক্ষা) দূষণ রোধ করে পরিবেশ সুরক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসার প্রচার, কোভিড-১৯ প্রতিরোধ, শহরের সৌন্দর্য বর্ধন, দারিদ্রমুক্ত সমাজ গঠন এবং নারায়ণগঞ্জের উজ্জ্বল ভাবমূর্তি রক্ষার কাজ চালিয়ে যাওযর জন্য মাননীয় মেয়রের প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা বিশেষ আহবান জানিয়েছে।
মেয়র যেমন মহিলা পরিষদের সকল কাজে সহযোগিতা করেছেন, মহিলা পরিষদও একইভাবে সবসময় মেয়রের পাশে আাছে। মেয়র বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার কাজে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় মহিলা পরিষদ নারায়ণঞ্জ জেলার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আক্সির, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, সাধারন সম্পাদক এড. হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, আন্দোলন সম্পাদক শোভা সাহা, গোদনাইল পাড়া কমিটির সাধারণ সম্পাদক রোকেয়া খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমি সরকার প্রমুখ।এমই/জেসি


