Logo
Logo
×

বিশেষ সংবাদ

আজ মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৭:৫৫ পিএম

আজ মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন
Swapno

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট.মাহবুবুর রহমান মাসুমের  জন্মদিন আজ ২১ জুলাই বৃহস্পতিবার।  তিনি ৬৫ তে পা দিলেন।১৯৫৮সালের ২১ জুলাই বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই আইনজীবীবিদ। শহরের পাইকপাড়া এলাকার প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ই ছিল মাসুমের প্রাইমারি শিক্ষাকেন্দ্র। ক্লাস থ্রি পর্যন্ত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার করেন এরপর ভর্তি পাইকপাড়া জয়গোবিন্দ হাইস্কুলের  এবং সেখান হতে এসএসসি সম্পন্ন করেন। এরপর কলেজ জীবনের জন্য ভর্তি হয়েছিলেন সরকারি তোলারাম কলেজে। সেখান থেকে ডিগ্রি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

 

৮১সালে তিনি মাষ্টার্স পাস করেন। নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এল এল বি পাশ করেন, ১৯৮৭সালে নারায়ণগঞ্জ আইন পেশায় যোগদান করেন। দীঘ ত্রিশ  বছর যাবৎ তিনি দৈনিক খবরের পাতার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৪২বছর সাংবাদিক জীবনে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের' নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিনবার নারাায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে মাহবুবুর রহমান.মাসুমের হাতেখড়ি তোলারাম কলেজে পড়াকালীন সময়ে। সে সময়, সহপাঠিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় তোলারাম কলেজকে সরকারিকরণের লক্ষ্যে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গাড়ি ঘেরাও করেন। 

 

জনাব মাসুম ২০০২-০৪, ২০১৬-১৮, ২০১৮-২০ তিন মেয়াদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সভাপতির দাযিত্ব পালন করেন। নারায়ণগঞ্জ হতে ৩০ বছর ধরে প্রকশিত খবরেরপাতার প্রকাশক ও সম্পাদক, ১৯৭৯ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন তোলারাম কলেজ হতে। ১৯৮৬ সাল হতে স্থানীয় স্কাউটের সম্পাদক ও নয় বছর উপজেলা স্কাউটের গুরুত্বপূর্ন পদে এবং ঢাকা বিভাগের ডিআরসি হিসাবে দায়িত্বে ছিলেন। তিনি জেলা ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খেলাধূলা ও শিক্ষায় অবদান রেখেছেন। নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন একাধারে ১৬ বছর। জনাব মাহব্ুুর রহমান মাসুম আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।তিনি মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী। আজ তাঁর ৬৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেককাটাসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন