Logo
Logo
×

বিশেষ সংবাদ

বন্ধন বাস উল্টে আহত ১৯ জন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৬:০৪ পিএম

বন্ধন বাস উল্টে আহত ১৯ জন
Swapno

 


যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে ভোর ৬টার দিকে বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত অবস্থায় দূর্ঘটনার শিকার রোগীদের।

 


দূর্ঘটনার শিকার আহতরা হলেন- রাফি (৭), মো. জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ পারভীন (৪৫), আব্দুর রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), আব্দুস শুকুর (২৫), রওশন (২২), নাসিমা আক্তার (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩)  মনির (৩৫)।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ বাসযাত্রী আহত হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন