Logo
Logo
×

বিশেষ সংবাদ

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার নতুন বছরের প্রথম সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৭:৪৯ পিএম

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার নতুন বছরের প্রথম সভা
Swapno

 


জাঁকজমকপূর্ণ পরিবেশে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার নিয়মিত সাপ্তাহিক সভা ও রোটারী বর্ষ ২০২২-২৩ এর প্রথম সভা অনষ্ঠিত হয়েছে।  

 

২২ জুলাই শুক্রবার রাত ৮ টায় নারায়ণগঞ্জ ক্লার মার্কেট এর মিটিং হলে সভাটি অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডিশনাল গভর্ণ পিপি ফয়সাল কায়েস, লিউটিনাম গভর্ণর মুজাহিদুল ইসলাম লিমন, এসিস্টেন্ট গভর্ণর এড. শ্যামল চন্দ্র বিশ্বাস, পিপি আবু সাইদ ভুইয়া, পিপি সুকচাঁদ সরকার ও ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এইচ এম একরাম। 


আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ কসমোপলিটনের প্রেসিডেন্ট তাইজুদ্দিন, নারায়ণগঞ্জ আপটাউনের প্রেসিডেন্ট সিরাজ মিয়া, নারায়ণগঞ্জ রিভারসিটির প্রেসিডেন্ট বাবু, নারায়ণগঞ্জ সিটির প্রেসিডেন্ট বিপ্লব সাহা, নারায়ণগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট রিয়াজুল করিম ও ডান্ডি নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট আরমান। ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ১ সত্যজিৎ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট ২ রোট: ইসমাইল হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট এড. রাজিব দাস, সেক্রেটারী রোটা: রামু সাহা, রোটা: প্রদীপ চন্দ্র দে, রোটা: গৌতম চন্দ্র দত্ত, রোটা: পবিত্র কুমার সাহা, রোটা: সুভাস বিশ্বাস, রোটা: শাহ তৌফিক ইমাম, রোটা: বিপ্লব পাল, রোটা: আবুল কাশেম ও রোটা: গোবিন্দ চন্দ্র সাহা।  সভায় গরীব কয়েকজন কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন প্রদান করা হয়।

 

সভায় প্রেসিডেন্ট রোটারী বর্ষ ২০২২-২৩  এর সকল সভা, সকল প্রজেক্ট, ডিস্ট্রিক প্রোগ্রাম ও সকল প্রকারের ফেলোশীপ সুন্দর সফল ভাবে সম্পন্ন করতে পারি এজন্যে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন