পাগলা বাজারে নির্বাচন নিয়ে একের পর এক নাটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৮:৫৪ পিএম
আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচন নিয়ে চলছে একের পর এক নাটক।গত ১৩ ই জুলাই নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই একটার পর একটা ঘটনা ঘটেই চলছে।প্রথমে নির্বাচন কমিশনের কমিটি নিয়ে সভাপতি প্রার্থী মনির হোসেন ও তার বহিরাগত লোকজন নিয়ে সেই কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে এক প্রতিবাদ সভা করে
আর সেই প্রতিবাদ সভায় একত্বতা জানিয়ে অংশগ্রহন করে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন এবং নির্বাচন কমিটি বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন এবং তার পরের দিন পাল্টা কাউন্টার দিতে অপর আরেক সভাপতি প্রার্থী ও পাগলা বাজার সমিতির বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম তারাও একটি সভা করে এবং তারা বলেন নির্বাচন বানচাল করার জন্য মিথ্যাচার করছে
এবং শুধু তাই নয় প্রতিবাদের সিদ্ধান্তের পর জাহাঙ্গীর আলমের পর মনোনয়ন সংগ্রহ করেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সাবেক সভাপতি শাহ আলম গাজী টেনু তবে প্রথমে তার নির্বাচন করার কথা ছিল না। অনেকটা নাটকিয়তার মধ্যে দিয়েই তিনি নির্বাচন করার জন্য অংশগ্রহন করেছেন।
আর মনির হোসেন ও জসিম উদ্দিনের প্রতিবাদের এক দিন পরই প্রতিবাদ করা সেই জসিম উদ্দিনকেই নির্বাচন কমিটির সদস্য করা হয় ।
তবে মনোনয়ন জমার দিন পাগলা বাজারে নাটকের কোন রকম কমতি ছিল না কোন রকম কারন ছাড়াই দুই জন প্রার্থী মনোনয়ন জমা করেননি আর এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হন মাহাবুব আলম সিকদার এবং সহ সভাপতি পদে তিন জন মনোনয়ন সংগ্রহ করলেও সেদিন মনোনয়ন জমা দেন ২ জন এবং সম্পাদক পদে দুই জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও একজন প্রার্থী বসে গেছে
এমন একটা গুজব ছড়িয়ে পরে তবে যার বিরুদ্ধে গুজব ছড়িয়ে সেই সম্পাদক প্রার্থী জানান একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে।আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নির্বাচনে আসিনি আমি নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করে যেতে চাই পাশ ফেল আল্লাহর হাতে আমার ব্যবসায়ী ভাইদের বলবো কেউ কোন রকম গুজবে কান দিবেন না ।এদিকে যে সকল প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাড়ালেন তারা কি কারনে বসে গেলেন এনিয়ে কোন রকম মুখ খোলেনি।
তবে এ বিষয়ে পাগলা বাজার কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনের শুরুর দিকেই একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এতে করে নির্বাচন কতটা সুষ্টু হবে এটা দেখার বিষয়। তবে আমরা চাই পাগলা বাজার সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্টু হোক আমরা এই পাগলা বাজারে এমন লোককে চাই যাদের মাধ্যমে এই পাগলা বাজারের ব্যবসায়ীরা তাদের উপকৃত হয়।এসএম/জেসি


