Logo
Logo
×

বিশেষ সংবাদ

কাইল্লা মাসুদের চাঁদাবাজিতে হাইওয়ে পুলিশের অভিযান

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৭:৫৬ পিএম

কাইল্লা মাসুদের চাঁদাবাজিতে হাইওয়ে পুলিশের অভিযান
Swapno

সংবাদ প্রকাশের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের প্রবেশমুখ সাইনবোর্ড মোড়ে সড়ক দখল করে অবৈধ ভাবে গড়ে তোলা সিএনজি স্ট্যান্ড হাইওয়ে পুলিশ সকালে সরিয়ে দিলেও বিকালে আবারো দখল করে পূর্বের ন্যায় চাঁদাবাজি অব্যাহত রেখেছে চাঁদাবাজ মাসুদ ওরফে কাইল্লা মাসুদ । সোমবার (২৫ জুলাই) দুপুরে সরেজমিনে সাইনবোর্ড মোড়ে গিয়ে দেখা যায় পূর্বের ন্যায় সড়ক দখল করে কাইল্লা মাসুদ তার চাঁদাবাজী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ অদৃশ্য শক্তির জোরে চাঁদাবাজ কাইল্লা মাসুদ হাইওয়ে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজী করে বেড়াচ্ছে।

 

সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জগামী সিএনজি চালক সোলেমান জানায়, এই স্ট্যান্ডের চাঁদাবাজ মাসুদের কাছ থেকে মাসিক স্টিকার এবং প্রতিদিন ৩০ টাকা চাঁদা দেই না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা নিরীহ সিএনজি চালক। আমাদেরকে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। না দিলে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেয়। তাই বাধ্য হয়ে তাকে প্রতিদিন এবং মাসে চাঁদা দিয়ে থাকি।

 

মহাসড়ক দিয়ে চলাচলকারী পথচারী সেলিনা জানান, এই অবৈধ স্ট্যান্ড থাকার কারণে আমরা স্বাভাবিক ভাবে চলাচল করতে পারি না। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা চলাচল করতে সমস্যা হয়। তারা ওভার ব্রীজের নিচের অংশ দখল করে লেগুনা-সিএনজি স্ট্যান্ড গড়ে তুলার কারনে পথচারীদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা এই অবৈধ সিএনজি-লেগুনা স্ট্যান্ডটি চাই না।

 

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়টি একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম পয়েন্ট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়টি নারায়ণগঞ্জের প্রবেশমুখ। সাইনবোর্ড থেকে লিংক রোড হয়ে সাধারণ মানুষ নারায়ণগঞ্জ এবং পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে যাতায়ত করে থাকে। আর এই নারায়ণগঞ্জের প্রবেশমুখ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুল পয়েন্ট দখল করে অবৈধ ভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে মাসুদ ওরফে কাইল্লা মাসুদ নামে চাঁদাবাজ। এই রাস্তা দখল করার কারণে সাধারণ মানুষ যাতায়াত করতে সমস্যা সৃষ্টি হয়। 

 

নারায়ণগঞ্জগামী যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরী হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও যেন না দেখার ভান করছে। সাধারণ মানুষের স্বাভাবিক ভাবে রাস্তা পারাপার করার জন্য (সড়ক ও জনপথ বিভাগ) ফুট ওভার ব্রিজ নির্মাণ করে দিয়েছে যার ফলে সাইনবোর্ড মোড়ে দূর্ঘটনা কম হয়ে থাকে। আর সেই ফুট ওভার ব্রিজের উঠা- নামার রাস্তার অংশ দখল করে সিএনজি ও লেগুনা স্ট্যান্ড গড়ে তুলেছে চাঁদাবাজ মাসুদ। আর এই দখলদারিত্ব কারণ হলো চাঁদাবাজ মাসুদের লাখ লাখ টাকার চাঁদাবাজি।

 

সরেজমিনে সাইনবোর্ড মোড়ে গিয়ে সিএনজি চালকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সিএনজি গাড়ী প্রতি লাইনম্যান বাবদ ৩০ টাকা, গাড়ি ভর্তি বাবদ ৩০০০/৫০০০ টাকা, মাসিক স্টিকার বাবদ ৫০০ টাকা করে নিয়ে থাকে চাঁদাবাজ মাসুদ। কোন গাড়ির চালক চাঁদা দিতে অস্বীকার করলে তার উপরে অমানবিক অত্যাচার করে নানা ভাবে হুমকি-ধমকি দিতে থাকে চাঁদাবাজ মাসুদ। এই চাঁদাবাজ মাসুদের নামে বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা থাকলেও পুলিশের সামনে থেকে প্রতিদিন প্রকাশ্যে চাঁদাবাজি করছে চাঁদাবাজ মাসুদ।

 

এ ব্যাপারে মাসুদ ওরফে কাইল্লা মাসুদ জানান, আমি সকল মহলকে ম্যানেজ করে এই স্ট্যান্ডটি চালাই। যদি টাকাই না তুলি তাহলে কিভাবে সবাইকে ম্যানেজ করব।


এ বিষয়ে সাইনবোর্ড হাইওয়ে পুলিশ বক্সের টি আই মেহেদী হাসান বলেন, সকালে ওই সিএনজি স্ট্যান্ডে হাইওয়ে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। আমরা চারটি সিএনজিকে মামলা এবং চারটি সিএনজিকে রেকার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যারা আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন